editor
প্রকাশিত: 7:19 PM, October 5, 2023
সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তাঁদের দৃষ্টি প্রতিবন্ধকতাসহ শারীরিক সমস্যা দূরীকরণে সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব অপরিসীম। তিনি সামাজিত দায়বদ্ধতা এবং দেশের এ অবহেলিত জনগোষ্টির উন্নয়নে সংশ্লিষ্টদের আরো এগিয়ে আসার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (৫অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে চা বাগান শ্রমিকদের টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট (দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলা) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির আহমদ এর সভাপতিত্বে ও অরবিস ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াদুল হাসান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীবাহার টি স্টেট এর স¦ত্তাধিকারী লায়ন ইমরান আহমদ, অরবিস ইন্টারন্যাশনাল এর এসোসিয়েট ডিরেক্টর মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার একেএম নুরুল কবীর, ফ্রেড হলজ ফাউন্ডেশন এর এক্টিং কান্টি ম্যানেজার মোসাব্বির আহমদ, সিনিয়র সাংবাদিক কামকার্মুরাজ্জাক রুনু প্রমুখ।
উল্লেখ্য, অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং নয়ন ফাউন্ডেশন (আধুনিক চক্ষু হাসপাতাল, সিলেট) এর ব্যবস্থাপনায় চা বাগান শ্রমিকদের (টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট) দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলা প্রকল্প বাস্তবায়িত হবে।
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)