editor
প্রকাশিত: 2:44 PM, October 6, 2023
লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি সাংবাদিক আশীষ দাশগুপ্ত বিরুদ্ধে ফেসবুক ওয়ারসপে মেসেঞ্জার সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য খারাব সংলাপ বাইরাল করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে সানি চন্দ্র বিশ্বাস নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪/২৫/২৯/মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনীতে জানা যায় লাখাই উপজেলার স্বজনগ্রামের রাখেন চন্দ্র বিশ্বাস ছেলে সানি চন্দ্র বিশ্বাস (২৪) সে সর্বদা অন্যের কুৎসা রটনা করিয়া সমাজে একজনের সাথে অন্যজনের ঝগড়া বিবাদ সৃষ্টিতে বাস্ত থাকে। সে স্বজনগ্রাম সমিতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প এর কৃষক গ্রুফ নং ৩ নিয়ে বিরোধ বিদ্যমান ছিল। উক্ত সমিতির সভাপতি আশীষ দাশগুপ্ত বর্তমানে এ গ্রুপের সাধারণ সম্পাদক ছিল সানি চন্দ্র বিশ্বাস সে বর্তমানে সে পদ পদবী থেকে বহিষ্কৃত। আশীষ দাশ গুপ্ত সরকারী কৃষি পাওয়ার টিলার সিডর ভূর্তুকি মূল্য দিয়া বৈধভাবে ক্রয় করে। এলাকাও অন্যান্য এলাকায় হালচাষের সময় হলে সে ব্যবহার করে। বর্তমানে তার নিকট আছে। মামলার বিবরনীতে আশীষ দাশগুপ্ত বলে আমার উন্নতিতে হিংসা পরায়ন হয়ে ও পূর্ব বিরোধের জের ধরিয়া আসামি আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করা, মানহানি করা ও আমার কাছ থেকে আর্থিকভাবে অন্যায় লাভের আশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনৈতিক লেখালেখির মাধ্যমে আমাকে ছোট করার পায়তারায় লিপ্ত রহিয়াছে। শুধু তাই নয় আসামি বিভিন্ন লোকজনকে বলাবলি করে যে তাহাকে তিন লক্ষ টাকা প্রদান না করিলে আমার নামে বিভিন্ন ধরনের খারাপ সংলাপ অপপ্রচার করিয়া ইন্টারনেটে ছড়িয়ে দিবে
এরই ধারাবাহিকতায় সানি চন্দ্র বিশ্বাস আশীষ দাশগুপ্ত কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ও আশীষ দাশগুপ্ত এর কাছ থেকে অবৈধ ভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে ফেসবুক সহ আরও বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আশীষ দাশগুপ্তের ছবি সংযুক্ত করিয়া খারাপ সংলাপ, বিভিন্ন খারাপ মন্তব্য উল্লেখ করা আপলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় সৃষ্টি করে। উল্লেখ্য যে, সানি সুপ্রভাত মিশিগান নামীয় অনলাই পোটালে আমাকে জড়িয়ে “লাখাইয়ে ভর্তুকির কৃষি যন্ত্র দিয়ে চলছে রমরমা বাণিজ্য” প্রচার করে। অথচ উক্ত মেশিনটি আমার দখলে আছে। আসামি তাহার নিজ নামীয় ফেসবুকে আইডি থেকে প্রান্তিক কৃষকদের ভর্তুকির কৃষি যন্ত্র সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় করে রমরমা বাণিজ্য করছে দালাল চক্র। দেখার কেউ নেই কেপশন দিয়ে আমার ছবি সংযুক্ত করে পোষ্ট করে।
খবর প্রচারে আমার এলাকায় আসামি সানি চন্দ্র বিশ্বাসের গোষ্ঠির লোকদের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। যেকোন সময় আইন শৃংঙ্খলার অবনতি ঘটাতে পারে। আশীষ দাশগুপ্ত আরো বলেন আসামি উক্ত সংবাদ ও অনলাইনে থাকা বক্তব্য, যদি তিন লক্ষ টাকা দেই তাহলে সবগুলো ডিলিট করবে বলে হুমকি দিতেছে। আসামি সানি চন্দ্র বিশ্বাস উপরোক্ত কার্যকলাপের ফলে অর্থাৎ ইন্টানেটে আমার নামে অশ্লীল সংলাপ ও বাইরাল ছড়াইয়া দিয়া স্থানীয় এলাকায় উত্তেজনারকর পরিস্থিতি সৃষ্টি করেছে। যাহাতে আসামি ও আমার আত্মীয় স্বজন সহ গোষ্টীর বা সম্প্রদায়ের লোকদের মধ্যে সামাজিক দাঙ্গাসহ খুন খারাবির মত বড় ধরনের দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা বিরাজমান। গত বৃহস্পতিবার ৫ অক্টোবর আশীষ দাশগুপ্ত বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে মামলাটি সুনানি শেষে বিজ্ঞ বিচারক সাইবার ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ মোঃ মনির কামাল মামলা টি তদন্তের জন্য হবিগঞ্জ পিবিআই হাতে দেওয়া হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন