editor
প্রকাশিত: 10:23 PM, October 16, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, আমার দীর্ঘদিনের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর অভিপ্রায় অনুযায়ী সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী আমার যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করবেন।
এর আগে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বেলকোনা গ্রামে স্থানীয় ইউপি সদস্য তাহসান আহমদ সুনামের বাড়িতে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং মাইজগাঁও ইউনিয়নের পালবাড়ি বাজারে গণসংযোগ করেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়