editor

প্রকাশিত: 9:19 PM, December 24, 2023

শান্তিতে ঘরে থাকতে হলে লাঙ্গলে ভোট দিন : ইয়াহ্ইয়া চৌধুরী

শান্তিতে ঘরে থাকতে হলে লাঙ্গলে ভোট দিন : ইয়াহ্ইয়া চৌধুরী

সিলেট-২ আসনে লাঙ্গল’র সমর্থনে সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি মনোনিত এমপি পদপ্রার্থী, সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ২০১৪ সালে আমি এমপি নির্বাচিত হয়ে ৫ বছরে এলাকার দৃশ্যমান অনেক উন্নয়ন করেছি। হামলা-মামলা দিয়ে কাউকে হয়রানী করি নাই। এলাকার মানুষ অন্তত শান্তিতে ছিলেন। এবারের নির্বাচনে আমি ও আমার প্রতিদ্বন্দ্বি আরও ২ প্রার্থীও বিগত দিন এমপি ছিলেন। আমরা কে কি উন্নয়ন করেছি তা সবার জানা আছে। আমার দ্বারা যা উনন্নয়ন হয়েছে এবার নির্বাচিত হলে আরও বেশী উন্নয়ন উপহার দিব। আর নির্বাচিত হতে নাও পারলে আপনাদের ছেড়ে যাব না। যেভাবে বিগত দিন করোনা ও বন্যাকালীন সময়ে মানুষের পাশে ছিলাম সেভাবেই পাশে থাকবো।
তিনি বলেন, সিলেট জাতীয় নেতা ছিলেন সাবেক এমপি এম ইলিয়াস আলী। যারা তাকে পথের কাটা মনে করতেন তারাই তাকে গুম করেছেন। ইলিয়াস আলীকে ফেরত আনার ক্ষমতা যদিও আমার নেই, তবুও আমি নির্বাচিত হলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখবো। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লিস্ট তৈরী করছেন। সেই লিস্ট থেকে বাঁচতে হলে লাঙ্গলেই মঙ্গল। এলাকার উন্নয়ন ও শান্তির জন্য লাঙ্গল প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান ইয়াহ্ইয়া চৌধুরী।
তিনি শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার দেওকল ইউনিয়নের দেওকলস গ্রামে নিজ বাড়িতে ইউনিয়নবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
এলাকার প্রবীণ মুরব্বি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবনেতা সালমান চৌধুরী সাম্মির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল আল রাজী চৌধুরী, এলাকার মুরব্বি মধু মিয়া, আব্দুর রহিম, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক মনোহর আলী, সুমন আহমদ সুনন, সংগঠক দুলাল মিয়া, আহমদ আলী প্রমুখ।
সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়