editor
প্রকাশিত: 11:53 AM, June 5, 2019
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৪ জুন মঙ্গলবার বেলা ১টার দিকে পৌরশহরের পোষ্ট অফিস রোড মোড়ে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় বিয়ানীবাজার আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক শত্র“তা চরম বৈরী রূপ ধারন করেছে। ঘটনার দিন দুপুরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরের পোষ্ট অফিস মোড়স্থ প্রধান সড়কের পাশে এক প্রতিবাদ সভা চলছিল। দেশব্যাপী বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এই সভা চলছিল। বেলা ১টার দিকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলের একদল নেতাকর্মী আওয়ামী লীগের প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষে প্রথমে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় আওয়ামী লীগের সভা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জাহেদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মিছবাহ উদ্দিন, উপজেলা যুবদল নেতা আবজল হোসেন এবং আওয়ামী লীগ কর্মী সাব্বির আহমদ, আওয়ামী লীগ নেতা জামাল আহমদ ও জাকির হোসেন আহত হয়েছেন। পরে লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করেছে।
এই ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আতাউর রহমান খান বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১২ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৯, তারিখ ০৪/০৬/২০১৯ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আব্দুল হান্নানের পুত্র ফারুক আহমদ (৩৫), খাসাড়িপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র মিছবাহ উদ্দিন (৩০), নয়াগ্রামের আব্দুল ছত্তার এর পুত্র আব্দুল ছামাদ (৪০), শ্রীধরা গ্রামের আব্দুল আহাদের পুত্র এমরান আহমদ (৩৯), মাথিউরা দুধবকশী গ্রামের মোঃ মছদ্দর আলীর পুত্র জাহেদ হোসাইন (২৯), নালবহর গ্রামের সফিক উদ্দিনের পুত্র ফখরুল ইসলাম (৪৭), ফতেহপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র দেলওয়ার হোসেন (৩৭), কসবা গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), দাসগ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), নিদনপুরের মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০) ও কসবা গ্রামের আব্দুল মন্নানের পুত্র ফখরুল ইসলাম শিপু (২২)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জুবের আহমদ বলেন, পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের