editor
প্রকাশিত: 7:44 PM, December 25, 2023
সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা যুবদল। কর্মসূচীর মধ্যে ২৬ ডিসেম্বর মঙ্গলবার জেলার আওতাধিন ১৩টি উপজেলায় বিক্ষোভ ও ২৭ ডিসেম্বর বুধবার ৫টি পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ নির্ধারিত তারিখে স্ব স্ব উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে কর্মসূচী পালনের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগ ও ফরমায়েসী তফসিল বাতিলের দাবীতে চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী বিরোধী মতের নেতাকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়