editor
প্রকাশিত: 10:55 AM, January 4, 2024
অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র দুটি দিন। এরপরই আগামী রোববার বহুল আলোচিত-সমালোচিত সংসদ নির্বাচন। এ নির্বাচনী প্রক্রিয়াকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। আবারও এ কথা জানিয়ে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য আসন্ন নির্বাচনে ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব দলের কমপক্ষে ১৯৭০ জন প্রার্থী। এ পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছেন প্রায় ৪০০ বিদেশি পর্যবেক্ষক। এমন অংশগ্রহণমূলক নির্বাচন সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের কর্মসূচি দিয়েছে। এ বিষয়ে জাতিসংঘের কি কোনো পর্যবেক্ষণ আছে? তার এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন- না। নেই।
আমরা শুধু ঘনিষ্ঠভাবে এ প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা নির্বাচন হবে স্বচ্ছ এবং সুষ্ঠু। আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে এটুকুই আছে। উল্লেখ্য, এর আগে দেয়া ব্রিফিংয়ে স্টিফেন ডুজাররিক বলেছিলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তিনি আরও বলেছিলেন, এ সম্পর্কে জাতিসংঘের প্রতিক্রিয়া নির্বাচনের পরে জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে