editor
প্রকাশিত: 7:45 PM, January 4, 2024
প্রহসনের একতরফা নির্বাচন আয়োজন বন্ধ, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, সকল দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার টুকেরবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি, তুহিন আহমদ প্রমূখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন ৭জানুয়ারি একটি কলঙ্কজনক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ওদের আইনি সীল দেবে। এই নির্বাচনে জনগণের কোন আগ্রহ বা অংশগ্রহণ নাই। এঅবস্থা বহাল রেখে নির্বাচন ৎহলে, দেশের ইতিহাসে আরেকটি কালো অধ্যায়ের সূচনা হবে।
নেতৃবৃন্দ, কেন্দ্রে না যেয়ে ভোট বর্জনের মাধ্যমে ফ্যাসিবাদী দুঃশাসন ও ডামি নির্বাচনের বিরুদ্ধে গণরায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ভোট দেয়া কিংবা ভোট বর্জনের অধিকার জনগণের গণতান্ত্রিক অধিকার। সরকার দলীয় নেতারা ভোট কেন্দ্রে না গেলে সামাজিক সুরক্ষা কার্ড বাতিলের হুমকী দিচ্ছে। জোর করে ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে নেওয়া অসাংবিধানিক ,অগণতান্ত্রিক। যারা এটা করবেন তাদের একসময় জনগণ আইনের মুখোমুখি দাড় করাবে।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,