editor
প্রকাশিত: 11:46 AM, January 5, 2024
বড়লেখা প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন। ভোট বর্জনের দাবীতে স্থানীয় বিএনপি নেতাদের প্রচারণা চালানো নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের চলমান উত্তেজনার মধ্যে স্থানীয় নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন এর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগের ১০/১২ জনের একটি দল এই হামলা চালিয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ ও সমমনা অন্যান্য দল গুলো স্ব স্ব দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন, অন্যদিকে নির্বাচন বর্জনকারী বিএনপি ও তাদের সমমনা দল গুলো কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে ভোটারদের কাছে প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে স্থানীয় নিজ বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতাকর্মীদের নানা ভাবে হুমকী ধামকী দিচ্ছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা তাদের দলীয় কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় নির্বাচনের ৩দিন পূর্বে ঘটনার দিন রাত ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা খায়রুল ও আওয়ামী লীগ ক্যাডার তাজ উদ্দিনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন এর বাড়িতে গিয়ে তার সন্ধান করে। নাজিম উদ্দিন কে বাড়িতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাকে এবং দেশ ত্যাগ করে বিদেশে চলে যাওয়া তার ভাতিজা নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহমদ এর নাম ধরে অকথ্য ভাষায় গালাগালি করে ও হুমকী ধামকী দেয় তারা। এক পর্যায় জোরপূর্বক তাদের বসতঘরে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায় সন্ত্রাসীরা। বসতঘরের আসবাবপত্র ও দরজা, জানালা ভাংচুর করে। এ সময় বাড়িতে থাকা মহিলা সদস্যরা বাধা দিলে তাদেরকে শারিরীক ভাবে লাঞ্চিত করে হামলাকারীরা। প্রতিবেশী বাড়ির লোকজন বিষয়টি দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। এক পর্যায় তারা হুমকী দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।
এ ঘটনায় নাজিম উদ্দিন ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় আতংকিত হয়ে পড়েছেন। স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আতংক দেখা দিয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,