editor

প্রকাশিত: 11:39 AM, October 15, 2022

বিয়ানীবাজারে রাষ্ট্রবিরোধীতার অভিযোগে এক শিক্ষক সাময়িক বরখাস্ত

বিয়ানীবাজারে রাষ্ট্রবিরোধীতার অভিযোগে এক শিক্ষক সাময়িক বরখাস্ত

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিল হোসেনকে রাষ্ট্রবিরোধীতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৫ম শ্রেণীতে পাঠদানকালে গণতন্ত্র কি এবং রাষ্ট্রে গণতান্ত্রিক ধারা কিভাবে পরিচালিত হয় সে বিষয়ে শিক্ষার্থীদের সাথে তার আলোচনার বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় পরিচালনা কমিটির সুপারিশের প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার সহকারী শিক্ষক মোঃ জামিল হোসেনকে বরখাস্ত করেন। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেয়া দিয়েছে। জানা যায়, গৌরীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের একটি অধ্যায়ের পাঠদানকালে গণতন্ত্র কি এবং গণতান্ত্রিক ধারা কিভাবে একটি রাষ্ট্র বা সমাজে পরিচালিত হয় সে বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন শিক্ষক মোঃ জামিল হোসেন। আলোচনায় নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে গণতান্ত্রিক মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার রায়ের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়াই উত্তম পন্থা। যা কেবল রাষ্ট্র কিংবা সরকার গঠনের ক্ষেত্রে নয় সামাজিক এবং পারিবারিক জীবনেও অনুসরণীয়। তবে সকল ক্ষেত্রেই গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় সদস্য কিংবা ভোটারদের বৃহত অংশের মতামতের প্রতিফলন বা বৃহত অংশের অংশগ্রহনের মধ্য দিয়েই প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় বলে তিনি আলোকপাত করেন। তার এই আলোচনার বিষয়টি কিছু শিক্ষার্থী বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের সাথে শেয়ার করে। বিষয়টিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ পন্থী অভিভাবকদের একটি অংশ সরকার তথা রাষ্ট্র বিরোধীতার শামিল বলে অভিযোগ উত্থাপন করেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে দেশের চলমান গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে তাদের অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভা আহবান করে শিক্ষক মোঃ জামিল হোসেনকে বরখাস্ত করার লিখিত সুপারিশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আবেদনের প্রেক্ষিতে বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া গত ১৩ অক্টোবর এক নোটিশের মাধ্যমে শিক্ষক মোঃ জামিল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একটি অংশ বিষয়টি যথার্থ হয়েছে বলে দাবী করছে। অন্যদিকে শিক্ষক ও অভিভাবকদের বৃহত একটি অংশ এবং সচেতন মহলের অভিমত, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলকানা লোকজন বিষয়টিকে দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়ে অতিরঞ্জিত করে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ জামিল হোসেন এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের একটি পাঠের আলোচনায় গণতন্ত্র কি এবং গণতান্ত্রিক ধারা কিভাবে একটি রাষ্ট্র বা সমাজে পরিচালিত হয় সে বিষয়ে আলোকপাত করি। এক্ষেত্রে সংশ্লিষ্ট হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কিংবা সংখ্যাগরিষ্টের গুরুত্ব এবং যেকোন নির্বাচনে সদস্য কিংবা ভোটারের সংখ্যা গরিষ্ঠের অংশগ্রহণ উত্তম এই বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করি। কিন্তু এতে কিছু আওয়ামী লীগ সমর্থিত অভিভাবক বিষয়টিকে অহেতুক অতিরঞ্জিত করে তাদের দলীয় রাজনৈতিক চিন্তাধারায় নীতিবাচক বিবেচনায় নিয়ে আমাকে অভিযুক্ত করেছেন। ঐ সকল অভিভাবকদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন উগ্র সমর্থক মোবাইল ফোনে আমাকে হুমকি দিয়েছে এসব বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আওয়ামী লীগ বিরোধী নীতিবাচক ধারণা প্রদানের আর কোন চেষ্টা করলে আমাকে প্রাণে মেরে ফেলবে। এই অবস্থায় ঘোলা পানিতে মাছ শিকার করতে তাদের সাথে যোগ দিয়েছেন আমার প্রতি ব্যক্তিগত বিরাগভাজন কিছু শিক্ষক ও কয়েকজন অভিভাবক। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঘটনাটিকে সরকার বা রাষ্ট্র বিরোধীতা বলে অভিহিত করছে। যেহেতু বিষয়টি তদানীন্তন তাই এ বিষয়ে এখন আর বিস্তারিত কিছু বলতে চাই না। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমদ শাহিন অনেকটা অভিন্ন সুরে বলেন, শিক্ষক মোঃ জামিল আহমদের পাঠদানকালের আলোচনার বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের শেয়ার করে। এতে ঐ সকল অভিভাবকরা মনে করছেন শিক্ষক ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের সরকার বিরোধী মনোভাব সৃষ্টি করে তাদেরকে বিভ্রান্ত করছেন। এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে এসে অভিযোগ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। শিক্ষক মোঃ জামিল হোসেন পাঠদানকালে কৌশলে শিক্ষার্থীদের মাঝে বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থা নিয়ে বিরোধী দলগুলো যে প্রশ্ন তুলেছে তার স্বপক্ষে আলোকপাত করেছেন। বিষয়টি শিক্ষার্থীদের মাঝে সরকার বিরোধী তথা রাষ্ট্র বিরোধী মনোভাব সৃষ্টির প্রয়াস বলে প্রতীয়মান হয়। তাই বিধি অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ঐ শিক্ষককে সরকার ও রাষ্ট্র বিরোধীতার অভিযোগে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে রেজ্যুলেশন করে সহকারী শিক্ষক মোঃ জামিল হোসেনের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ অবস্থায় সরকারী বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই