editor

প্রকাশিত: 4:28 PM, August 22, 2023

অতিষ্ঠ আলীনগরবাসী

কিলার ছাদের বেপরোয়া চাঁদাবাজি:

অতিষ্ঠ আলীনগরবাসী

গোলাম রহমান চৌধুরী:
হ্যালো ভাইজান আস্সালামু আলাইকুম। আমি ছাদ উদ্দিন বলছি। ব্যবসা-বাণিজ্য তো ভালোই করছেন। আমাদেরও পোলাপান আছে। তাদেরকে চালাতে হয়। ৫ কোটি টাকা লাগবে। টাকাটা দিয়ে দিয়েন। আমার ছোট ভাই আজহার যোগাযোগ করবে। আর না দিলে কপালে শনি আছে বলে দিলাম। বিদেশে বসে ফোনে হুমকি দিয়ে এভাবেই চাঁদা চান শীর্ষ সন্ত্রাসী ছাদ উদ্দিন !!
কেউ চাঁদা দিতে অপারগতা জানালে তার বাড়ির আশেপাশে ককটেল বিস্ফোরণ বা ফাঁকা গুলি করে ভয় দেখানো হয়। এরপরেও চাঁদা না দিলে তার ওপর হামলা করে আহত করা হয়। হামলার পরেও চাঁদা না দিলে আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে। শীর্ষ সন্ত্রাসীদের নামে বিয়ানীবাজারের বৃহত্তর আলীনগরে চাঁদাবাজির ঘটনা আড়ালে-আবডালে বহু বছর ধরে চলছে। তবে এখন এমন ঘটনা প্রকাশ্যেই হরহামেশা হচ্ছে। সাম্প্রতিক সময়ে শীর্ষ সন্ত্রাসীরা ফোন করে সরাসরি চাঁদা চাওয়ায় এবং চাঁদা না দিলে বিভিন্ন ধরনের অঘটন ঘটনার কারণে ওই এলাকার অনেক বাসিন্দার রাতের ঘুম হারাম হয়ে গেছে। সন্ত্রাসীদের ফোন পেয়ে প্রাণের ভয়ে মানুষ নীরবেই দিনের পর দিন চাঁদা দিচ্ছে। মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজির ঘটনা ঘটলেও এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা বা জিডি করেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে ভুক্তভোগীরা শুধুমাত্র মৌখিক অভিযোগ দেন। এজন্য চাঁদাবাজির ঘটনাগুলোও গুরুত্ব দিয়ে তদন্ত হয় না। এ ছাড়া যেসব নম্বর থেকে ফোন আসে সেগুলোও দেশের বাইরের।
তাই তাদেরকে শনাক্তও করা যায় না। ভুক্তভোগীরাও সন্ত্রাসীদের দেশে থাকা কার হাতে চাঁদার টাকা তুলে দেন সে বিষয়ে সঠিক তথ্য দেন না। তবে মাঝেমধ্যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় সন্ত্রাসী গ্রুপের দেশে থাকা সদস্যরা গ্রেপ্তার হন। জেলহাজতে যাওয়ার আগে জিজ্ঞাসাবাদে দিয়ে যান চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা গেছে, বৃহত্তর আলীনগর এলাকার স্থাপনা নির্মাণ, মাদক ব্যবসা, জমি ক্রয়-বিক্রয়, ব্যবসা প্রতিষ্ঠান, পোশাক কারখানা, বাড়ির মালিক, উচ্চপদস্থ চাকরিজীবী, চিকিৎসক, ছোট-বড় ব্যবসায়ী, বেসরকারি ক্লিনিক-হাসপাতাল, বস্তি, স্থায়ী-অস্থায়ী বাজার, ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেন শীর্ষ সন্ত্রাসীরা। বিদেশে থাকা এই শীর্ষ সন্ত্রাসী ফোনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ফোন করে চাঁদা চান। আর এসব চাঁদাবাজিতে ঘুরেফিরে একই সন্ত্রাসীর নামই বেশি আসছে। আর তিনি হলেন- শীর্ষ সন্ত্রাসী ছাদ উদ্দিন ওরফে কিলার ছাদ। আলীনগর এলাকায় ছাদ উদ্দিনের নামে আলাদা আলাদা কমপক্ষে ৫টি গ্রুপ আছে। প্রতি গ্রুপেই ২৫ থেকে ৩০ জন করে সদস্য আছে। তারা প্রত্যেকেই আগ্নেয়াস্ত্র বহন করে। হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখে। গ্রুপের মাধ্যমেই বিদেশ থেকে আসে সকল নির্দেশ। গ্রুপের সদস্যরা প্রথমে টার্গেট করা ব্যক্তির নাম, ঠিকানা, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ-সম্পদের খোঁজ-খবর নেয়। পরে ওই ব্যক্তির মোবাইল নম্বর সংগ্রহ করে। নম্বর পাঠানো হয় বিদেশে। সেখান থেকে ফোন দেন কিলার ছাদ। চাঁদা না দেয়ায় আলীনগর এলাকায় বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় ককটেল বিস্ফোরণ, গুলি ও আগুন লাগিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা ও জিডি হয়েছে। চলতি মাসের প্রথম দিন সন্ধ্যায় আলীনগরের টিকরপারা নামক এলাকায় ঘটে অপ্রীতিকর এক ঘটনা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আলীনগরের ৩ নং ওয়ার্ডের টিকরপারায় বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সংগঠন ওয়েলফার সোসাইটির অফিসের ভেতর মুখ ঢেকে প্রবেশ করে অস্ত্রধারী ১৫ জন সন্ত্রাসী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অফিসে ঢোকার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। আতঙ্কে প্রাণ বাঁচাতে সেখানে আগে থেকে বসা অন্তত ২০/৩০ ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে ওই সন্ত্রাসীরা সেখানে বসে থাকা আলিনগর এলাকার ঠিকাদার মো. ইউসুফ আলী (৬২)কে চাপাতি দিয়ে কুপিয়ে ও তার পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। আহত ইউসুফ আলী এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় একটি মামলা হয়েছে। মামলায় শীর্ষ সন্ত্রাসী কিলার ছাদ উদ্দিনের চাচাতো ভাই আজহার উদ্দিন (২৮) কে প্রধান আসামি করে আরও ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলো- মো. রায়হান (২৭), মো. ইমন (২৫) মো. শাহজামাল ওরফে সাবু (২৮), মো. সুজন (৩০), মো. তানভীর (২৬) ও জাহিন (২৪)। মামলার পর সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রথমে রায়হানকে গ্রেপ্তার করে। ডিবির জিজ্ঞাসাবাদে রায়হান ওই হামলায় অংশগ্রহণ করেছিল বলে জানায়। তবে ডিবি জানতে পেরেছে ওই হামলায় যারা ছিল তারা রায়হানের নেতৃত্বেই অংশ নিয়েছিল।
বিদেশ থেকে কিলার ছাদ উদ্দিনের নির্দেশেই হামলা হয়। রায়হান ডিবিকে জানায়, আলীনগর এলাকার হর্তাকর্তা একজনই। আর সে হচ্ছে ছাদ উদ্দিন । ওই এলাকায় তার শতাধিক এজেন্ট আছে। এলাকায় একটি শিশু জন্মগ্রহণ করলেও ছাদ উদ্দিনের কাছে খবর যায় আগে। এলাকার প্রতিটি সেক্টর থেকে চাঁদা তোলা হয় ছাদের নামে। ডিবি’র একটি সূত্র জানিয়েছে, চাঁদাবাজি ও ব্যবসায়িক দ্বন্দ্বে ওই সন্ধ্যায় ইউসুফ আলীকে ভয় দেখানোর জন্য হামলা চালানো হয়। কারণ ছাদ উদ্দিন ও ইউসুফ হোসেন দীর্ঘদিন ধরে একসঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে। আধিপত্য বিস্তার ও ভয়ভীতি দেখিয়ে ছাদ উদ্দিন কাজ এনে দিতো ইউসুফ হোসেনকে। ছাদ উদ্দিন বিদেশে থেকেও সবকিছু তার অনুসারীদের দিয়ে করাতো। ইউসুফ হোসেনের অফিসে সবসময় যাতায়াত করতো তার চাচাতো ভাই আজহার উদ্দিন । সে ইউসুফ হোসেনের অফিসের ভেতরে দরজা বন্ধ করে মাদক সেবন করতো। এ অবস্থায় প্রকল্প থেকে সরঞ্জামি সরানোর জন্য থানায় একটি জিডি করে রাখেন। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, হামলার ঘটনার পর থেকে ছাদ উদ্দিনের অনুসারীরা পলাতক রয়েছে। রায়হানের পর রিফাত নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশগ্রহণকারী অনেককে শনাক্ত করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী ছাদ উদ্দিনের ৫ কোটি টাকা চাঁদা দাবির ফোন পেয়ে বিয়ানীবাজার থানায় জিডি করেন ব্রাদার্স গ্রুপ কর্তৃপক্ষ। গত বছরের ১৩ই জুলাই ঘটনাটি ঘটে। ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে ব্রাদার্স গ্রুপের ম্যানেজার সাজিদ ফেরদৌস সানীর ব্যবহৃত মোবাইল নম্বরে ছাদ বাহিনীর প্রধান ছাদ উদ্দিন পরিচয়ে +৯০৩৫৬২৩৫৬৬ মোবাইল নম্বর থেকে ফোন করে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার জন্য ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। সেইসঙ্গে ছাদ বলেন, তার ছোট ভাই আজহার পরবর্তীতে যোগাযোগ করবে।
কিছু সময় পরে দুপুর ১টা ২৬ মিনিটে ০১৯০২৩৮৩২৩৫ মোবাইল নম্বর থেকে সানীর মোবাইল নম্বরে ফোন করে ছাদ উদ্দিনের ছোট ভাই আজহার উদ্দিন পরিচয় দিয়ে ২ কোটি টাকা চায়। এই টাকা না দিলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় নিলে কোম্পানি ম্যানেজার সানীর বড় ধরনের ক্ষতি ও মৃত্যুর হুমকি দেয়। আবার ফোন করে কখন কীভাবে টাকা গ্রহণ করবে সেটি জানায়। এ ঘটনায় পরেরদিন বিয়ানীবাজার থানায় করা জিডিতে ব্রাদার্স গ্রুপ খুবই উদ্বিগ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। জিডির সূত্র ধরে তদন্ত করে ডিবি পুলিশ। ডিবি জানিয়েছে, জিডি করলেও আমাদের ধারণা ব্রাদার্স গ্রুপ ছাদ উদ্দিনকে টাকা দিয়েছে। কারণ চাঁদা না দিলে শীর্ষ সন্ত্রাসীরা তাদের প্রতিনিধি দিয়ে ককটেল ও ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। ব্রাদার্স গ্রুপকে ভয়ভীতি দেখাতে গিয়েও তারা আতঙ্ক সৃষ্টি করেছিল। অফিসের সামনে থাকা রিকশায় আগুন ধরিয়ে ভয় দেখায়। ডিবিসূত্র আরও জানিয়েছে, ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। শীর্ষ সন্ত্রাসী ছাদ উদ্দিনের পরিচয়ে বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে আলীনগরের রামদা বাজারের এক ব্যবসায়ীর কাছে বড় অঙ্কের চাঁদা চাওয়া হয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ওই ব্যবসায়ীর দোকানের সামনে ককটেল বিস্ফোরণ করে ভয়ভীতি দেখানো হয়। পরে ওই ব্যবসায়ী প্রাণের ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু না জানিয়ে চাঁদা দেন।
একইভাবে ছাদ বাহিনীর ফোন পেয়ে চাঁদা না দেয়ায় আরেক ব্যবসায়ী মোটরসাইকেলে করে বাসায় যাওয়ার সময় তার পাশে ককটেল বিস্ফোরণ করা হয়। ওই ব্যবসায়ীও ভয়ে চাঁদা দেন বলে জানায় ডিবি। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিলেট বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম দৈনিক সিলেটের সময়কে বলেন, আলীনগর এলাকায় একজনই শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদাবাজির অনেক ঘটনাই ঘটছে। কিন্তু ভুক্তভোগীরা থানায় মামলা-জিডি করেন না। যেসব মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে চাঁদা চাওয়া হয় সেগুলো দেশের বাইরের। যাদের কাছে চাঁদা চাওয়া হয় তারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে এসব চাঁদাবাজদের ধরা কঠিন হবে। তবে চাঁদার জন্য যাদেরকে ভয়ভীতি বা আতঙ্কের জন্য বিস্ফোরণ করা হচ্ছে এসব ঘটনা নিয়ে আমরা তদন্ত করছি। বিভিন্ন সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সূত্রগুলো বলছে, ২০১৭ সালের জানুয়ারিতে আলীনগর এলাকার হোটেল ব্যবসায়ী জুনায়েদের কাছে ছাদ উদ্দিনের পরিচয় দিয়ে ভারত থেকে ১ কোটি টাকা চাঁদা চেয়ে ফোন আসে। চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করায় ওই বছরের ১লা ফেব্রুয়ারি রাতে গুলি করে হত্যা করা হয় জুনায়েদকে।
হত্যা মিশনে ছিল ছাদ উদ্দিন ও কিলার গ্রুপের সদস্যরা। এর আগে ২০১৫ সালে আলীনগরের জায়গিরদার বাজারের ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম রাসেলকে চাঁদার জন্য হত্যা করা হয়। সবশেষে আলীনগরবাসি বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় আছে কবে তারা কিলার ছাদের আতঙ্ক থেকে মুক্তি পাবে।
খুদে আঁকিয়েদের তুলির আঁচড়ে বাংলার নদী
আদিবার বয়স মাত্র ৭। জীবনে এখনও তার নদী দেখার সুযোগ হয়নি। তবে মুঠোফোনে সে নদীর অপরূপ সৌন্দর্য্য দেখেছে বারবার। কল্পনার সে নদীকে সে নিজের মতো করে ফুটিয়ে তুলে প্রথম পুরস্কার জিতে সবাইকে অবাক করেছে। তুলির আঁচড়ে বাংলার চিরচেরা নদীকে না দেখেই সৃষ্টিসুখের উল্ল্যাসে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা প্রত্যাশার চেয়েও অনেক বেশি।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে আঁকিয়েরা এভাবে নিজের প্রতিভা আর কল্পনার সমন্বয়ে বাংলার চিরায়ত নদীর চিত্র তুলে আনার চেষ্টা করেছেন। সারি নদী বাঁচাও আন্দোলন, ধরিত্রী রক্ষায় আমরা-ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার সকালে জৈন্তাপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ধরীত্রী রক্ষায় আমরা (ধরা), সারী নদী বাঁচাও আন্দোলন ও ওয়াটার কিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ যোহরা সানিয়া, অধ্যাপক মনোজ কুমার সেন, মি. প্রদিপ লানং। আব্দুল হাই আল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সারি নদী বাচাঁও আন্দোলনের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক হোসেন মিয়া, সাইফুল ইসলাম বাবু, অমলেন্দু চক্রবর্র্তী প্রমূখ।
দু’টি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক বিভাগে নুসরাত জাহান আদিবা ও খ বিভাগে রাইয়ান মল্লিক প্রথম স্থান অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, নদীমাতৃক বাংলাদেশের প্রাণভোমরা হচ্ছে নদী। জালের মতো ছড়ানো নদীগুলোই এদেশের অস্তিত্বের প্রধান হাতিয়ার । সে নদীগুলোর প্রবাহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে আগের মতো আর নেই । খুদে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নদীর প্রতি আরও সচেতন হতে হবে। তিনি বলেন, বিশে^র অনেক দেশ যেখানে নদী নেই সেখানে নদী কৃত্রিমভাবে খনন করছে অথচ আমরা প্রাকৃতিক নদীকে ক্রমশ; দখল, দূষণ আর ভরাটের এক আতুরঘরে পরিণত করছি। বক্তারা নদীর প্রতি আর দায়িত্বশীল ও আইনের যথাযথ প্রয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়