editor
প্রকাশিত: 11:57 AM, August 15, 2019
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষীয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা পাল্টা হামলা ও ইটপাঠকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে ৭জন আহত হয়েছেন। ১৪ আগস্ট বুধবার দুপুর ১টায় পৌরশহরের মেইন রোডস্থ পোষ্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ঘটনার দিন দুপুরে পৌরশহরের দক্ষিণবাজার থেকে বিয়ানীবাজার আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও কলেজ রোড প্রদক্ষিণ শেষে উত্তরবাজারের দিকে আসছিল। এদিকে প্রায় একই সময়ে বিয়ানীবাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সরকার ও আওয়ামী লীগের নানা অনিয়মের প্রতিবাদে শহরের উত্তরবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। দুপুর ১টার দিকে পৌরশহরের প্রধান সড়কস্থ পোষ্ট অফিস মোড়ে বিপরীত দিক থেকে আসা আওয়ামী লীগ ও বিএনপির মিছিল দুটি পাশ দিয়ে অতিক্রম করার সময় উভয় পক্ষে প্রথমে বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাঠকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে গোটা শহরে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য দিকবেদিক ছুটাছুটি করতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ আসার পর গ্রেফতার এড়াতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ, পৌরসভা বিএনপি নেতা মিসবাহ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা অলিদ আহমদ খান, উপজেলা আওয়ামী লীগ নেতা নোমান উদ্দিন, যুবলীগ নেতা মারুফ আহমদ ও ছাত্রলীগ নেতা কাওসার আহমদ। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আমি নিজে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
5 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
1 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
1 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
5 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
4 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।