editor
প্রকাশিত: 10:07 PM, April 8, 2024
বিয়ানীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে রফি চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দুবাগ ইউনিয়নের সুপ্রিম সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা ছিদ্দিকী, সাবেক সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুব দলের সাবেক সদস্য লিটন আহমদ, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ চৌধুরী, রফি চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ছানাউর আলী চৌধুরী সভাপতি হাজী ছয়ফুল আলম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সমাজসেবক রুহেল আহমদ চৌধুরী, যুবদল নেতা জামাল আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন সহ আরো অনেকে।
ইফতার মাহফিলে সাংবাদিক এ এইচ আরিফ, নুরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, আহমদ রেজা চৌধুরী, রুবেল আহমদ সহ আরো অনেকে অংশ নেন।
সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রফি আহমদ চৌধুরীর রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এ সময় তাঁর এ রকম সামাজিক কার্যক্রম আগামী দিনেও বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
6 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
8 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
1 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
1 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
3 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়