editor
প্রকাশিত: 2:25 PM, April 11, 2024
নিজস্ব প্রতিবেদক
দিনে দিনে মুসল্লি বাড়ছে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের বড় জামাতে অংশ নিতে শুধু নগরের মানুষই নয়, গ্রামাঞ্চলের মানুষও এসে এতে শরিক হচ্ছেন। পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ জামাতে লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।
ভোর হতেই নগর সহ আশপাশের মানুষ ঈদগাহমুখী হতে থাকেন। সকাল সাড়ে ৭ টার মধ্যে ঈদগাহ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। এরপর বামপাশে কুমারপাড়া পয়েন্ট, পেছনে টিবি গেইট পর্যন্ত মুসল্লির কাতার ছড়িয়ে পড়ে। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে আগ্রহভরে এ জামাতে অংশ নেন মুসল্লিরা।
এদিকে- ঈদগাহের বৃহৎ জামাতে বরাবরের মতো মন্ত্রী, এমপিরাও শরিক হয়ে নামাজ আদায় করেন। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-১ আসনের এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এ জামাতে নামাজ আদায় করেন।
নামাজের পূর্বে মুসল্লিদের কাছে দোয়া কামনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এবার শান্তিপূর্ণভাবে রমজান ও ঈদ পালন করেছে। এ সময় তিনি বলেন- বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশীদের জন্য বাজার খুলছে। এতে করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান বাড়ছে।
সিলেট-১ আসনের এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন- বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অস্বস্তি ও অশান্তির মধ্যে ঈদ পালন করছে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপন করছেন। সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আন্তরিক রয়েছে বলে জানান তিনি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তৃতায় গ্রীন এন্ড ক্লিন সিটি গঠনে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন; এই নগরের মানুষের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে তিনি সুন্দর একটি সিটি উপহার দিতে পারবেন।
এদিকে- ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় ফিলিস্তিনে নির্যাতিত জনগনের পক্ষে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়