editor

প্রকাশিত: 6:53 PM, May 10, 2024

ফটো সাংবাদিক রেজা রুবেলের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের

ফটো সাংবাদিক রেজা রুবেলের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের

সিলেটের প্রতিদিনের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র জালালাবাদ থানায় অভিযোগ দাযের করা হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকেলে অভিযোগ দায়ের করেন রেজা রুবেল। অভিযোগে তিনি উল্লেখ করেন, একজন সংবাদকর্মী হিসেবে গত ০৮মে ২০২৪ইং তারিখ সিলেট সদর উপজেলা নির্বাচনী সংবাদ সংগ্রহ করিতে গিয়ে সহকর্মীদের সম্মুখে জালালাবাদ থানাধীন ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোপাল এলাকার মৃত বতুল্লার ছেলে সাবাজ আহমদ, ডালিম আহমদ ও বাঘারপাড়ার আলী আমজদের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১৫জন ব্যক্তি তার উপর হামলা চালায়।

ঐ দিন দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক কৃত যুবকের নিজ ক্যামেরা দ্বারা ছবি ধারণ করাকালে উপরে উল্লেখিত ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫জন লোক সংর্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র সহকারে অতর্কিত হামলা চালায় তার উপর। লোহার পাইপ দিয়া হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা- ছেছা জখম করে। এছাড়াও কিল-ঘুষি ও লাথি মেরে শরীরে অসংখ্য নিলা-ফুলা জখম করে। নিজ ব্যবহারিত ক্যামেরা ও লেন্স এবং নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা। তার চিৎকার শুনিয়া সাথে থাকা সহকর্মী ও আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত অবস্থায় সিলেট এম, এ, জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসএমপির জালালাবাদ থানায় অভিযোগ দায়ের কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সদস্য আজমল আলী ও ফটো সাংবাদিক রুবেল মিয়া।
উল্লেখ: বুধবার (৮মে) সিলেট সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানকালে ম্যাজিস্ট্রেটের হাতে আটক তরুণের ছবি ধারণ করতে গিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলের হামলায় শিকার হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়