editor
প্রকাশিত: 8:25 PM, May 25, 2024
‘সুমন কুমার দাশের বড় পরিচয় তিনি একজন সাংবাদিক। তাই তাঁর সাফল্য স্বভাবতই সিলেটের সাংবাদিকদের প্রাণিত করেছে। তাঁর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে সিলেটের সাংবাদিকদের জন্য গৌরব বয়ে এনেছে।’
শনিবার (২৫ মে) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সুমন কুমার দাশের সংবর্ধনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জহিরুল হক।
তিনি বলেন, সিলেট লোকসাহিত্যের সমৃদ্ধ এক জনপদ। এ লোকজসম্পদের কারণে দেশ ও দেশের বাইরে সিলেটের অনন্য পরিচিতি রয়েছে। এ মাটির সন্তান হিসেবে সুমন কুমার দাশ এ পরিচয়কে আরও ব্যাপক পরিসরে মেলে ধরছেন। তাঁর নিষ্ঠা ও একাগ্রতার ফল হিসেবেই এ পুরস্কারপ্রাপ্তি।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক কালবেলা সিলেটের ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব এডিটর মীর্জা সুহেল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু।
ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কবীর, নির্বাহী সদস্য রনজিৎ কুমার সিংহ, মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, মামুন হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন, আনিস মাহমুদ, এসএম রফিকুল ইসলাম সুজন, রজত কান্তি চক্রবর্তী, মিসবাহ উদ্দীন আহমদ, শংকর দাস, সুব্রত দাস, মো. আলী আকবর চৌধুরী কোহিনূর, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, পিংকু ধর, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, আহমেদ জামিল, মো. দ্বোহা চৌধুরী, বাপ্পা মৈত্র, মৃণাল কান্তি দাস, অমিতা সিনহা, ফয়জুল আহমদ, রাজীব রাসেল, সাকিব আল মামুন, পল্লব ভট্টাচার্য্য, এসএম মিজানুর রহমান, জয়ন্ত কুমার দাস, মো. শাকিলুজ্জামান, সাজলু লস্কর, কামরুল ইসলাম মাহি প্রমুখ। বিজ্ঞপ্তি
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১
7 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)