editor
প্রকাশিত: 11:05 AM, May 31, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনার জেরে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা থেকে আসছিলেন। স্থানীয় একটি শিবমন্দির দর্শন করতে তাঁরা আসছিলেন। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ( ৩০ মে) আখনুর সেক্টরে বাসের চাকা স্লিপ করে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে সেনাবাহিনী এসে হাত লাগায়। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতেরা পাবেন ৫০ হাজার টাকা করে। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও।
5 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি
6 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ
4 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো.
1 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে
3 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর
6 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের