editor

প্রকাশিত: 7:00 PM, May 31, 2024

যুবকরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারে : এমপি হাবিব 

যুবকরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারে : এমপি হাবিব 

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- একটি অঞ্চলের যুবকরা চাইলেই পুরো সমাজকে পাল্টে দিতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবগুলো আন্দোলন সংগ্রামে এদেশের যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানেও আমাদের যুবকরা ভালো ভালো কাজ করে যাচ্ছে। যার কারণে সমাজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি শুক্রবার (৩১ মে) সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহরস্থ অরুণোদয় যুব সংঘের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরও বলেন- ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ, এই অঞ্চলের যুবকরা খৎনা ক্যাম্পের আয়োজন করেছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।
অরুণোদয় যুব সংঘের সভাপতি মোঃ শফিউল ইসলামের সভাপতিত্বে পারভেজ আহমেদ ও মোকাদ্দাছ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন খান, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফির আহমদ কামাল, মোল্লারগাঁও  ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এম. মোর্শেদ খান।

সংগঠনের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নজরুল খান, ছামিল খান, শিহাব আহমদ, আব্দুল্লাহ খান, আরিফুল ইসলাম, আলমগীর আহমদ, ওয়াসিফ আহমদ, মিনহাজ আহমদ, সাকিব আহমদ, নাঈম আহমদ, জামী আহমদ, জাহের আহমদ, সামী আহমদ, ইবাদ আহমদ প্রমুখ।

ক্যাম্পে অরুণোদয় যুব সংঘের উদ্যোগে শতাধিক বালককে ফ্রি সুন্নতে খৎনা দেয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়