editor

প্রকাশিত: 10:54 AM, April 1, 2022

গীত বাদ্য নৃত্যের উচ্ছাসে সমাপ্ত হলো গ্রাম থিয়েটার সিলেট বিভাগের তিন ব্যপী লোক সংস্কৃতি উৎসব

গীত বাদ্য নৃত্যের উচ্ছাসে সমাপ্ত হলো গ্রাম থিয়েটার সিলেট বিভাগের তিন ব্যপী লোক সংস্কৃতি উৎসব

গীত বাদ্য নৃত্যের উচ্ছাসে সমাপ্ত হলো গ্রাম থিয়েটার সিলেট বিভাগের তিন ব্যপী লোক সংস্কৃতি উৎসব

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত গ্রাম থিয়েটারের সিলেট বিভাগের ৩ দিন ব্যাপি লোক সংস্কৃতি উৎসবের পর্দা নামলো  গীত বাদ্য নৃত্যের উচ্ছাসে।
বৃহস্পতিবার হাজার হাজার লোকের সমাগম আর প্রাণের উন্মাদনায় বর্ণীল হয়ে ওঠে শেষ দিনের অনুষ্ঠান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশন- ঢাকা এর পৃষ্ঠপোষকতায় সিলেটের কিন ব্রীজ ও আলী আমজাদের ঘড়ি সংলগ্ন এলাকা জুড়ে শুরু হওয়া এ উৎসবের শেষ দিনে মঞ্চ মাতালানেন ভারত থেকে আগত শিল্পী মঞ্জশ্রী দাশ ও বিধান লস্কর। ঐতিহ্যবাহী লোকগানের সুরে মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। গানের সাথে চলতে থাকে গণ ধামাইল।
এদিকে শেষ দিনে সমাপনী আলোচনায় বক্তারা বলেন তিন দিনের এই লোক উৎসব সিলেটবাসীর জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে রইলো। আমাদের হাজার বছরের লোক ঐতিহ্য আর শেকড় সন্ধানী পরিবেশনাগুলো আমাদের আগামীর প্রজন্মকে আমাদের পরম্পরার শিক্ষা দিলো। মানুষের প্রতি ভালোবাসা আর মানবিকতার বন্ধন আরো দৃঢ় করে তুলবে এই উৎসব।
সমাপনি অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়কারী রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এম.এ.জি. ওসমানী অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ সাইমুম আনজুম ইভানের সঞ্চালনায় প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগন্নজ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. লুতফুর রহমান লেবু।
ধন্যবাদ জ্ঞ্যাপন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না।
আলোচনার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বাংলাদেশ ও ভারতের জানা অজানা সকল শহীদদের স্মৃতীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথীরা।
এছাড়াও আমন্ত্রীত দলের হাতে উৎসব স্মারক তুলে দেন আওয়ামী লীগের সাবেক সাঙ্গগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, জগদীশ চন্দ্র দাশ, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাশ,  বাংলাদেশ গ্রাম থিয়েটারের দপ্তর সম্পাদক জোবায়ের শিবলী, সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু।
সন্ধ্যা ৬টায় শুরু হয়  রাই বিনোদিনী ধামাইল একাডেমীর পরিবেশনা করে ঐতিহ্যবাহী আইলাম্বর, এমকা পরিবেশনা করে ঐতিহ্যবাহী মনিপুর নৃত্য,  চিরন্তনী বাংলা গানের দল মৌলভীবাজার পরিবেশন করে বাংলা লোক গান।
সবশেষে ছিলো ভারত থেকে আগত শিল্পী মঞ্জশ্রী দাশ ও বিধান লস্কর।
উল্লেখ্য “হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে” এই শ্লোগান নিয়ে গঠিত ৬ মাঘ ১৩৮৮ বঙ্গাব্দ, ২০ জানুয়ারি ১৯৮২ খ্রিস্টাব্দ সেলিম আল দীন, ও নাসির উদ্দীন ইউসুফ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সংগঠন ঢাকা থিয়েটার। বর্তমানে সারা দেশে দুই শতাধিক সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে। সারা দেশের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য ৩৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এ সকল অঞ্চলের দায়িত্বে রয়েছেন আঞ্চলিক সমন্বয়কারীগণ। আঞ্চলিক সমন্বয়কারীদের কাজের তত্ত্বাবধান করেন ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ৮ জন বিভাগীয় সমন্বয়কারী।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়