admin

প্রকাশিত: 7:34 PM, June 18, 2024

বিশ্বনাথে ত্রাণ নিয়ে বানভাসিদের পাশে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

বিশ্বনাথে ত্রাণ নিয়ে বানভাসিদের পাশে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবল বৃষ্টিবর্ষণ ও ভারতের চেরাপুঞ্জির মেঘালয় থেকে আসা পানিতে তলিয়ে গেছে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্তমানবতার তাগিদে বানভাসি মানুষের পাশে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

তিনি মঙ্গলবার (১৮ জুন) বিকালে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও দশঘর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও বানভাসি মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণকালে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে বানভাসি, পানিবন্দি মানুষের পাশে রয়েছি। কারও কোন ধরণের সাহায্যের অভাব হবে না। মানুষের পাশাপাশি আমরা গৃহপালিত পশুরও খাদ্যের ব্যবস্থা করবো। তিনি আরও বলেন, যতদিন এই বন্যা থাকবে ততদিন প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রসহ বন্যা কবলিত প্রতিটা মানুষের খাদ্যের ব্যবস্থা করা হবে। আমাদের ত্রাণের অভাব হবে না। আগামীকাল বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিলেট আসবেন পর্যাপ্ত বরাদ্দ নিয়ে। এই সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহবান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, এসিল্যান্ড আলাউদ্দিন কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দ পাল, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, যুবলীগ নেতা অতুল দেব, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সহ সভাপতি শাহান শাহ, যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, ইমন, ক্রীড়া সম্পাদক রিয়াজ সুমন, উজ্জ্বল মিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়