editor

প্রকাশিত: 7:42 PM, June 21, 2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খবর রাখছেন: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খবর রাখছেন: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বন্যা, খরা, বৃষ্টি এইগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক নিয়মে এগুলো হয় তাই আমরা চাইলেও কেউ আটকাতে পারবো না কিন্তু তার মোকাবেলা করতে পারি। সকল দূর্যোগের মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় আমরা অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবেলা করেছি।

তিনি শুক্রবার (২১ জুন) দিনব্যাপী ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা, তাজপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও বানভাসি মানুষের মধ্যে ত্রাণ, নগদ অর্থ এবং রান্না করা খাবার বিতরণকালে একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছেন। পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের পাশাপাশি আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা প্রতিটি বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দেই। আমরা স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে এবং ঘরে ঘরে ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আলাউর রহমান আলা, যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরোনদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান খালেক আহমেদ, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহানুর মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লেবু মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ মেম্বার, দপ্তর সম্পাদক ফয়জুল হক, দেলওয়ার আহমদ মেম্বারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়