editor

প্রকাশিত: 7:49 PM, June 21, 2024

বন্যার্ত মানুষের পাশে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার : এডভোকেট মো. নাসির উদ্দিন খান

বন্যার্ত মানুষের পাশে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার : এডভোকেট মো. নাসির উদ্দিন খান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের কেউ দুশ্চিন্তা করবেন না। সবরকমের সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে। তিনি বলেন, বন্যার্তরা আমাদের আপনজন। দেশি কিংবা প্রবাসী যে যেভাবে পারেন তাদেরকে সর্বোচ্চ সহায়তা করেন। অল্পসময়ে দুর্যোগ কেটে যাবে, কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতার কথা তারা আজীবন মনে রাখবেন।

গতকাল শুক্রবার (২১জুন) বিকেলে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, সদস্য খছরুল হক, সদস্য ইফজাল আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ প্রমুখ।

এদিকে, গত বৃহস্পতিবার দিনব্যাপী সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এ সময় তিনি বলেন, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানী দায়িত্ব। এ সময়ে নিজে ভালো থাকলে হবেনা, বন্যায় ক্ষতিগ্রস্তদেরও ভালো রাখতে হবে। এতে সরকারের পাশাপাশি সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে বন্যার্ত মানুষ উপকৃত হবেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, সদস্য সুভাস দাস, সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, সদস্য তামান্না আক্তার হেনা, সদস্য শাহজান মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলম, দিঘীরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম চৌধুরী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লোকমান উদ্দিন শিকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্টজন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে