admin
প্রকাশিত: 11:01 PM, July 9, 2024
সুনামগঞ্জ প্রতিনিধি
পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক (বাঁয়ে) ও প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার আবেদ আলী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না। আমি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন।
পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে একজন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী। তবে তিনি কোন চেয়ারম্যানের সময় গাড়িচালক হিসেবে ছিলেন সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। সেখানে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানদের প্রসঙ্গ তোলেন এবং তারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন।
ব্যারিস্টার সুমন আজ এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে দাবি করেছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
সাদিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমানে তিনি দেশের বাইরে আছেন।
মঙ্গলবার রাত ৯টায় টেলিফোনে তিনি বলেন, ‘আমি যখন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, তখনো আবেদ আলী ছিলেন না। তার আগেই তার চাকরি চলে যায়। আমি যখন চেয়ারম্যান তখন তো থাকার প্রশ্নই ওঠে না।
এদিকের পিএসসি চেয়ারম্যান থাকার সময় ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাদিক স্যার পিএসসিতে যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যূত হন। সাদিক স্যারের গাড়িচালক ছিলেন আবু বকর।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়