admin

প্রকাশিত: 10:08 PM, July 15, 2024

ভার্থখলা মসজিদ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে একটি স্বার্থান্বেষি মহল

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ভার্থখলা মসজিদ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে একটি স্বার্থান্বেষি মহল

সিলেট নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখল মসজিদ কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষি মহল। এ লক্ষ্যে সম্প্রতি গণমাধ্যমে বানোয়াট তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লি হাজী মিসবাহ উদ্দিন আহমদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল ভার্থখলা জামে মসজিদ ও আমার সম্মানহানির উদ্দেশে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এলাকাবাসী তাদের এই ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে অবগত এবং সতর্ক।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার দক্ষিণ সুরমার স্বনামধন্য একটি পরিবার। আমার দাদা হাজী মোহাম্মদ ইয়াছিন মিয়া ভার্থখলা জামে মসজিদ এবং মসজিদ মার্কেট, ভার্থখলা ঈদগাহ ময়দান, ভার্থখলা মাদরাসা, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দান করেছেন। প্রস্তাবিত কলেজ হতে যাচ্ছে তাঁর দানের জায়গায়। ভার্থখলা পঞ্চায়েতি কবরস্থানও হাজী মোহাম্মদ ইয়াছিন এবং ফাজিল খাঁ দান করেছেন।’ মিসবাহ উদ্দিন বলেন, ‘কিছু সংখ্যক মানুষ এসব নিয়ে হিংসা করছে। এ জন্য গ্রামের সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করে দ্বিধাবিভক্তি সৃষ্টির পায়তারা করছে।’ তিনি বলেন, ‘গ্রামের দায়িত্বশীল মুরব্বি এবং ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার তৌফিক বকস লিপনহ অনেকেই আলোচনার মাধ্যমে এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখার চেষ্টা করছেন। কুচক্রী মহলের নেতৃত্বদানকারী কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি শুধুমাত্র নিজেদের অনৈতিক স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। ফলে, সাধারণ জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।’

মোতাওয়াল্লি মিসবাহ উদ্দিন আহমদ বলেন, ‘২০০৩ সালে ভার্থখলা গ্রামের সর্বস্তরের মানুষের অনুরোধে আমি আল্লাহর ঘর মসজিদের খেদমত করা শুরু করি। তখন থেকেই গ্রামবাসীকে সাথে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালনের বছরগুলোতে ওয়াক্ফ আইন অনুযায়ী মসজিদের বাৎসরিক আয়ের ১০ শতাংশ ভাতা নেওয়ার কথা থাকলেও আমি কোনো পারিশ্রমিক গ্রহণ করিনি।’ গত ১০ জুলাই সংবাদ সম্মেলন করে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি বছর মসজিদের আয় ব্যয়ের হিসাব মিটিং এর মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়। যেহেতু মসজিদটি একটি ওয়াকফ সম্পত্তি তাই প্রতি বছর ওয়াকফ অডিটের মাধ্যমে আয় ব্যয়ের হিসাব ওয়াকফ পরিদর্শক বরাবর পেশ করা হয়। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।’ মিসবাহ উদ্দিন বলেন, ‘ওয়াকফ থেকে এখন পর্যন্ত যত চিঠি এসেছে সবগুলোর লিখিত উত্তর ওয়াকফ বরাবর প্রদান করা হয়েছে।’ অসুস্থতাজনিত কারণে সাত মাস দায়িত্ব পালন করতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী পক্ষের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং অনভিপ্রেত। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও নিরবিছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছি।’ বিরোধের কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত যারা বিরোধী পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভার্থখলা মসজিদ বাজারে তাদের এবং তাদের কিছু আত্মীয়-স্বজনের দোকান রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি মাসে তাদেরকে জমিদারি ভাড়া দিতে হয়। দীর্ঘদিন ধরে তারা ভাড়া দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাদেরকে ভাড়া প্রদানের জন্য চাপ প্রয়োগ করায় ক্ষিপ্ত হয়ে তারা এইসব চক্রান্তে লিপ্ত।’ মসজিদের আয় প্রসঙ্গে মোতাওয়াল্লি মিসবাহ উদ্দিন বলেন, ‘প্রতি মাসের আয় থেকে বিদ্যুৎ বিল, দুই ইমাম, তিন মোয়াজ্জিনসহ মসজিদের স্টাফদের বেতন পরিশোধ, মসজিদের অন্যান্য রক্ষণাবেক্ষণ এবং ওয়াকফ এস্টেইটের বাৎসরিক চাঁদা পরিশোধ করার পর উদ্বৃত টাকা বিভিন্ন সময়ে মসজিদের একাউন্টে জমা রাখা হচ্ছে। কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে।’ অপপ্রচার বন্ধ না হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন এম এম আহমদ মন্তজির, মো. ফয়জুর রহমান, সিরাজুল ইসলাম সিরুল, আসাদ খান, সালেহ আহমদ মুক্তা, মাসুক আহমদ, আজমল মিয়া, সোলেমান মিয়া, শিহাব উদ্দিন আহমেদ, মো. জাকির হোসেন, মো. জিয়াউস শামস, মো. আজাদ মিয়া, মো. দুলাল আহমদ, নিয়াজ আহমদ, রুবেল আহমদ, মো. রুহেল মিয়া, মো. শাহজাহান মিয়া, মহসিন আহমদসহ এলাকার অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়