admin
প্রকাশিত: 9:32 PM, July 26, 2024
শাবি প্রতিনিধি
কোটাবিরোধী আন্দোলনে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনের নামে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের জন্য দোয়া শেষে শাবির একদল শিক্ষার্থী ৯ দফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে। বেলা ৩টার দিকে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকের নাম শহিদ রুদ্র তোরণ ঘোষণা দেয়। এরপর মিছিল নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় গণসংযোগের জন্য ছড়িয়ে পড়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শহিদ রুদ্র সেনের স্মরণে শাবিপ্রবির প্রধান ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ ঘোষণা করছি। কাগজের এই লেখা যদি ছিঁড়ে ফেলা হয় আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসব। রুদ্র মরে গিয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। সারা দেশের শহিদদের রক্ত আমরা বৃথা যেতে দিব না।
তিনি বলেন, যদি দ্রুত আমাদের ৯ দফা মেনে নেওয়া না হয়; যদি অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ না করা হয়; যদি ইন্টারনেট কানেকশন স্বাভাবিক না করা হয়; যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ নিষিদ্ধ করে সন্ত্রাসমুক্ত না করা হয়; যদি হল, ক্যাম্পাস, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, যদি এখনো টিয়ারশেল-গ্রেনেড-গুলি অব্যাহত থাকে, তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে।
১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা সুরমা আবাসিক এলাকার খাল পার হতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান রুদ্র সেন। তিনি দিনাজপুরের পাহাড়পুর এলাকার সুবীর সেনের একমাত্র পুত্র ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়