admin

প্রকাশিত: 8:05 PM, August 6, 2024

সিলেট মহানগর জামায়াতের প্রেস ব্রিফিং

ছাত্রজনতার বিজয়কে অর্থবহ করতে সবধরণের তান্ডব প্রতিহত করুন

সিলেট মহানগর জামায়াতের প্রেস ব্রিফিং

8

ছাত্রজনতার বিজয় ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে সিলেট মহানগর জামায়াত। মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

7

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শতশত শহীদের রক্তের বিনিময়ে স্বৈরশাসকের কবল থেকে দেশ ও জাতি মুক্তি পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। মহান এই বিজয়ে ছাত্রজনতাসহ দেশের সর্বস্তরের জনতার প্রতি অভিনন্দন। একই সাথে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে দেশের ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, কবি-সাহিত্যিক, সুশীল সমাজ, শ্রমিকসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক দলসমূহের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

8

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সিলেট অঞ্চল জামায়াতের টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ড. নুরুল ইসলাম বাবুল ও জাহেদুর রহমান চৌধুরী।

2

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তবে বলা হয়- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠোর সংগ্রাম ও ছাত্রজনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণে দেশ বাকশালমুক্ত হয়েছে। ছাত্র সমাজের এই সীমাহীন ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অত্যন্ত দুঃখের বিষয়- এই আন্দোলনে শত শত ছাত্রজনতা শাহাদাতবরণ করেছে। এই আন্দোলনে পুলিশের নির্মম গুলীতে সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব শাহাদাতবরণ করেছে। আমরা সকল শহীদদের মাগফেরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আটক সকল ছাত্রজনতার নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। একই সাথে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, ছাত্রজনতার এই বিজয়কে নস্যাত করতে সারাদেশের ন্যায় সিলেটেও একটি স্বার্থান্বেসী মহল তান্ডবলীলা চালাচ্ছে। সরকারী-বেসরকারী স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, বাসা-বাড়ী ও ব্যক্তির উপর কোন ধরণের হামলা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। যারা তান্ডবলীলা, হামলা-ভাংচুর লুটপাট চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি। সকল নাগরিকের নিরাপত্তা, মন্দিরসহ সকল ধর্মের মানুষের পাশাপাশি সকল উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সিলেটবাসীর প্রতি জোর দাবী জানাচ্ছি। চলমান উদ্ভুত পরিস্থিতিতে জামায়াতের সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্য্যধারনের আহ্বান জানাচ্ছি। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ছাত্রজনতার বিজয়কে নস্যাত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সাংবাদিক বন্ধুগণ সহ সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। দ্রুততম সময়ে মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থাগ্রহণের জোর দাবী জানান তারা।

প্রেস ব্রিফিং সফল করায় সাংবাদিকদের মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

7 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

4 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

4 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

4 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

8 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
4