admin
প্রকাশিত: 6:32 PM, August 9, 2024
বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্যকে ভণ্ডুল করতে স্বৈরাচারী পতিত সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা সারা দেশব্যাপী হত্যাযজ্ঞ, চুরি, ডাকাতি, ছিনতাই ও ভাঙ্গচুর লুটতরাজ করেছে। তাদের ধ্বংসের হাত থেকে রাস্তার পাশের আইল্যান্ডও রেহাই পায়নি। রাস্তার পাশের বৃক্ষরাজির প্রচুর ক্ষতি হয়েছে। তাদের ধ্বংসযজ্ঞের মাঝে প্রাণসঞ্চার ফিরিয়ে আনতে এবং লাল সবুজের মাতৃভূমিকে চির যৌবনা করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আজ দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও নানা পেশার দেশপ্রেমী সাধারণ মানুষেরা এগিয়ে এসেছে।
সিলেটি গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্হস্হানে বৃক্ষ পুনরোপন করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার কর্মসূচি শুরুর প্রাক্কালে বক্তারা এসব কথা বলন।
কর্মসূচি শুরু করেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি খালেদ আহমদ, বিশিষ্ট কলামিস্ট আফতাব চৌধুরী ও জাতীয় পর্যায়ে গোল্ড পদক প্রাপ্ত সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন।
বিজয়ী ছাত্র জনতাকে নিয়ে সিলেট নগরীর সুগন্ধা নার্সারির উদ্যোগে শুক্রবার সকাল থেকে নগরীর বন্দর বাজার, মহাজন পট্টি ও জামতলার রাস্তার আইল্যান্ডে বৃক্ষরোপণ করা কয়।
সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী জনাব দেলোয়ার হোসেন বলেন, আমাদের প্রিয় নগরী সিলেটকে পূনরায় সাজাতে আমার সুগন্ধা নার্সারিকে আমি উৎসর্গ করলাম। আজ আমরা সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে রঙ্গন,অল্কানন্দন,গন্ধরাজ, টগর,হাছনাহেনা, রাধাচূড়া সহ বিভিন্ন প্রজাতির দুই শতাধীক শোভা বর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করেছি। আমাদের প্রাণের শহর সিলেটের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে আপনারাও এগিয়ে আসুন।
বৃক্ষদরোপনে আরো উপস্থিত ছিলেন, বন্দরবাজারে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বপালনকারী কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক ইন্জিনিয়ার মোহাম্মদ আলি আকবর, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও এনডিএফ বিডির কো চেয়ারম্যান মোহাম্মদ খলীলুর রহমান ,
রোটারিয়ান কুতুব আল দীন সাংবাদিক ফয়জুল হক, সুগন্ধা নার্সারি প্রোপাইটর মো. মনোয়ারা বেগম, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাসরিব উদ্দীন, সাকিব আল রাহাত ও সামিন আল হাসান প্রমুখ।
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ