admin

প্রকাশিত: 11:50 PM, August 14, 2024

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে নিয়ে প্রকাশ্যে বিএনপি নেতার শোডাউন

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে নিয়ে প্রকাশ্যে বিএনপি নেতার শোডাউন

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতিতে গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সদ্য পতন হওয়া সরকারের মন্ত্রীরা। নেতাদের পাশাপাশি তাঁদের কাছের অনুসারীরাও মোবাইল বন্ধ রেখেছেন। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কর্মীরা। আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতিতে গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সদ্য পতন হওয়া সরকারের মন্ত্রীরা। নেতাদের পাশাপাশি তাঁদের কাছের অনুসারীরাও মোবাইল বন্ধ রেখেছেন। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কর্মীরা।

তেমনি সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার আ্ওয়ামী লীগ নেতারাও গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছেন। এমনই পরিস্থিতিতে সুবিদা নিতে মারিয়া হয়ে উঠেছেন সিলেট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান। শুরুতেই আওয়ামী লীগের নেতাদের সাথে হাত মিলিয়ে জাফলং জিরো পয়েন্টে কোটি কোটি টাকা পাথর লুট করেছেন শাহপরান।

এরপর জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক প্রভাবশালী জালাল উদ্দীনকে হাতে মুঠোয় নিতে বিভিন্ন কৌশল অবলম্বন শুরু করেন বিএনপি নেতা শাহপরান। প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন ছিলেন আত্মগোপনে। পরে বিএনপি নেতা শাহপরানের নেতৃত্বে একটি শোডাউন দিয়ে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীনকে তার তার বাড়ি নিয়ে যান তামাবিল স্থলবন্দরে। সেখানে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে একটি সভা করেন। এমনকি গ্রুপ ছবিও তোলেন। প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন তামাবিল স্থলবন্দর চুনাপাথর কয়লা আমদানিকারক গ্রুপের সহ সভাপতি। তাকে নিয়ে তামাবিল স্থলবন্দর পরিদর্শন শাহপরান।

জৈন্তাপুরের আওয়ামী লীগ নেতা তামাবিল স্থলবন্দর চুনাপাথর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী ও প্রভাবশালী আওয়ামী লীগ ও তামাবিল স্থলবন্দর চুনাপাথর কয়লা আমদানিকারক গ্রুপের সহ সভাপতি নেতা জালাল উদ্দীন দীর্ঘদিন থেকে তামাবিল স্থলবন্দরে ত্রাসের রামরাজত্ব কায়েম করছে। বিএনপি ও জামাতপন্তী ব্যবসায়ীরা প্রতিনিয়ত তাদের নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি তাদেরকে কোন প্রকার সুযোগ সুবিদা দেননি তারা। কোটি কোটি টাকা লুটপাট করেছেন তামাবিল স্থলবন্দরে। কিন্তু সুবিদা নিতে এই আওয়ামীলীগ নেতাদের সাথে হাত মিলিয়েছেন বিএনপি নেতা শাহপরান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন