admin

প্রকাশিত: 9:29 PM, August 18, 2024

এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে ফিরিয়ে দিতে হবে : খন্দকার মুক্তাদির

এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে ফিরিয়ে দিতে হবে : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শত শত প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু সিলেটবাসীর মনে এখনো বিজয়ের আনন্দ নেই। কারন ফ্যাসিস্ট হাসিনার হাতে গুম হওয়া সিলেটবাসীর প্রিয়নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, আনসার আলীকে আমরা এখনো ল ফিরে পাইনি। বিএনপির দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। এম. ইলিয়াস আলীর বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানদের মতো সিলেটবাসীও প্রিয় নেতার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে হাসিনার আয়নাঘর থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। আমরা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলী সহ সকল নেতাকর্মীদের অভিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

রোববার দুপুর ১২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন সিলেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বৈরাচারী হাসিনা ক্ষমতাকে আকড়ে রাখতে বিরোধীমতের শতশত নেতাকর্মীদের গুম ও গণহত্যা করেছে। আমাদের গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরে পাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। গণখুনি হাসিনা দেশে মেসাকার চালিয়ে ভারতে পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয় এতে বিচারের মুখোমুখি করা হবে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), হাজী শাহাব উদ্দিন আহমদ, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, আজির উদ্দিন (চেয়ারম্যান), শহিদ আহমদ (চেয়ারম্যান), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নজমুল হোসেন পুতুল, শাহাব উদ্দিন আহমদ, গোলাম রব্বানী, আশিক উদ্দিন চৌধুরী, মঈনুল হক চৌধুরী, কামরুল হাসান সাহীন, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, সুরমান আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, এড. মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, আব্দুল আহাদ খান জামাল, এড. সাঈদ আহমদ, আবুল কাশেম, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, জসিম উদ্দিন, শামীম আহমদ, এড. আল আসলাম মুমিন, লোকমান আহমদ, তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, তাসনিম শারমিন তামান্না, এড. মোস্তাক আহমদ, আল মামুন খান, জয়নাল আহমদ রানু, আলী আকবর, সাহেদুল হক সুহেল, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, হেলাল উদ্দিন আহমেদ, মির্জা সম্রাট হোসেন, আফসর খাঁন, নাজিম উদ্দিন পান্না, ফজলে আহসান রাব্বী, দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, এড. ওবায়দুর রহমান ফাহমী, সুলতানা রহমান দিনা, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, জাহেদ আহমদ, হাসান মঈন উদ্দিন আহমদ, জসিম উদ্দিন, আফতাব উদ্দিন, সুহেল ইবনে রাজা, রফিকুল ইসলাম, জুবের আহমদ, মাওলানা নুরুল ইসলাম, আকবর আলী, রায়হান আহমদ, আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, নুরুল হুদা দিপু, কয়েস আহমদ, জিএম বাপ্পি, জামিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, এসএম পলাশ, আব্দুস সামাদ লস্কর মুনিম, আবুল হোসেন, রুবেল ইসলাম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়