editor
প্রকাশিত: 8:11 PM, August 27, 2024
বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। আয়োজিত কনসার্টে উপস্থাপনায় থাকছেন সম্প্রতি ভাইরাল হওয়া টকশো উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীপ্তি চৌধুরী। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে লাইনআপ, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদল।
এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানবসৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালে যদি কিছু করতে পারি সেটিও গানের মাধ্যমে।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আগামী ২৭ আগস্ট আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্টের আয়োজন করেছি।
5 8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা