editor

প্রকাশিত: 5:50 PM, September 2, 2024

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠ ছাড়েননি বিএনপি নেত্রীরা

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠ ছাড়েননি বিএনপি নেত্রীরা

বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামে সিলেট বিএনপির নেতাদের পাশাপাশি আন্দোলন ও সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন দলটির নারীনেত্রীরাও। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যাপক নির্যাতন হয়রানীর মূখেও মাঠ ছাড়েননি দলটির বেশ কয়েকজন নারী নেত্রী। বিশেষ করে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমি তামান্না এবং জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা আন্দোলনের শেষ সময় পর্যন্ত রাজপথ ছাড়েননি।

দলীয় সূত্রমতে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে একজন নারী সদস্য সহ জেলা ও মহানগর বিএনপি এবং মহিলা দলের কমিটিতে অনেক নারী নেত্রীরা রয়ছেন । এর মধ্যে আওয়ামীলীগ সরকারের অধিনে নির্বাচনে অংশগ্রহন করায় কয়েকজন দল থেকে বহিষ্কার হয়েছেন। আর বাকিরা কমিটিতে পদপদবী পাওয়া নিয়ে অসন্তোষ ও ব্যাপক পুলিশী হয়রানী সহ বিভিন্ন কারনে রাজপথ থেকে ছিটকে পরেন।

এর মধ্যেই ব্যাতিক্রমও ছিলেন কয়েকজন। সকল বাঁধা বিপত্তি ডিঙ্গিয়ে সরকার পতনের পূর্ব মুহুর্ত পর্যন্তও তারা রাজপথ ছাড়নে নি।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা আমার বড় ভাই ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম করেছে। তাই নিজের নৈতিক দায়িত্ববোধ থেকে হাসিনার পতন আন্দোলনে রাজপথ ছাড়িনি। দল ও দেশের স্বার্থে যেকান আন্দোলন ও সংগ্রামে মাঠে থাকব ইনশাআল্লাহ।

সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আমরা রাজনীতি করি জনগনের কল্যাণের জন্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের জন্য রাজপথে ছিলাম। ফ্যাসিবাদের পতন হলেও রাজপথে থাকার প্রেক্ষাপট এখনো শেষ হয়ে যায় নি। গণখুনি শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র সংষ্কারের কাজ করছে। জনগনের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহন করা পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে