editor
প্রকাশিত: 9:05 PM, September 17, 2024
বিগত ১১/০৯/ ২০২৪ইং তারিখে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি কৃর্তক আয়োজিত সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ান বাজার ইউনিয়ন শাখার নির্দেশনা মোতাবেক দেওয়ান বাজার যুবদল, ছাত্রদল ও অংগসংগঠন দেওয়ান বাজারের বিভিন্ন পাড়া মহল্লায় ধারাবাহিকভাবে উঠান বৈঠক এর আয়োজন করে। যার ধারাবাহিকতায় যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নিয়ে বিগত ১০/০৯/২০২৪ইং মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার সময় অত্র ইউনিয়নের নশিওরপুর নিবাসী সাবেক ছাত্রনেতা প্রবাসী রায়হান আহমদ এর বাড়িতে উঠান বৈঠক এর আয়োজন করেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৈঠক চলাকালীন এক পর্যায়ে, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম আহমদ গং নেতৃত্বে ১০/১৫জন জিআই পাইপ, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় ও উঠান বৈঠক পণ্ড করার চেষ্টা চালায়।
স্থানীয় ভাবে যারা সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার এম এ সালামের অনুষারি হিসাবে পরিচিত এবং ঘটনার এক পর্যায়ে এম. ইলিয়াছ আলীর নাম উচ্চারণ করে অশ্লিল ও অশ্রাব্য ভাষায় গালাগাল করে। পরিস্থিতি অবনতির দিকে গেলে গ্রামবাসী ও দলীয় সিনিয়র নেতাকর্মীদের মধ্যস্থতায় উভয়পক্ষ স্থান ত্যাগ করেন। এ ঘটনার পরিপেক্ষিতে উক্ত বিষয়ে নেতৃবৃন্দ দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি বরাবরেও লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত সাপেক্ষে ঘটনা সত্যতা নিশ্চিত হয়ে বিগত ১৪ জুলাই ইউনিয়ন বিএনপির জরুরী সভার আয়োজন করে এবং উক্ত সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি জেলা যুবদল বরাবরে প্রেরণ করে সেলিম আহমদ গং এর বিরুদ্ধে দলীয় কর্মকান্ডে বাধা দানের অভিযোগ এনে সাংগঠনিক ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন।
এ বিষয়ে সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. এমদাদুর রহমান জাকির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১ম যুগ্ম আহবায়ক মো. মুহিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজুল ইসলাম রাজু, দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন যুবদল সিনিয়র নেতা শেরওয়ান, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব ।
অভিযোগপত্রে তারা দোষী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি মূলক ব্যাবস্থা গ্রহণের দাবি জানান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়