admin

প্রকাশিত: 9:30 PM, September 23, 2024

এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি তোফা, সা. সম্পাদক কামাল ও সাংগঠনিক সম্পাদক অলি

এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

সিলেট এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় এসোসিয়েশনের সভাপতি বাবু রাখাল দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার প্রথম অধিবেশনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কন্ট্রাকটর জব্বার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের জেলা ও উপজেলা কন্ট্রাকটরবৃন্দ। সভায় সাধারণ সম্পাদক শামীম আহমদ এসোসিয়েশনের বিগত দিনের প্রতিবেদন তুলে ধরেন এবং এসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল রাখতে নতুন নেতৃত্বের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে বাবু রাখাল দে বলেন, দীর্ঘদিন যাবত ঠিকাদারদের সুখে-দুঃখে এসোসিয়েশন সর্বাত্মক সহযোগিতা করে গেছে। উপজেলা পর্যায়ে ঠিকাদারদের সুসংগঠিত করেছে। দীর্ঘ চলার পথে আমাদের দ্বারা কোন ভুল ত্রুটি হতেই পারে, তাই আগামীর নেতৃত্বের মাধ্যমে এসোসিয়েশন আরো সুসংঘঠিত হবে। তিনি সাধারণ সভা থেকে বর্তমান কার্যকরী ও উপদেষ্টা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পরে দুপুর ২ঘটিকার সময় এলজিইডি অফিস হলরুমে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সাধারণ ঠিকাদারগণের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ সেশনের জন্য কমিটি গঠনের লক্ষে একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের প্রধান করা হয় সুব্রত ভৌমিক চন্দনকে। উপদেষ্ঠা পরিষদের সদসরা হলেন- গোলাম কিবরিয়া, মাহবুব আহমদ চৌধুরী, শামসুর রহমান বাবুল, তোফায়েল আহমদ, আহাদুর রহমান, জয়নাল আহমদ রানু, তৈয়বুর রহমান, মোশাহিদ আলী, শাকিল আহমদ খান, মো. দেলোয়ার হোসেন।

উপদেষ্টা পরিষদের প্রধান সুব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে অনুষ্টিত দ্বিতীয় অধিবেশনে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত উপদেষ্ঠাবৃন্দ সাধারণ ঠিকাদারবৃন্দদের মধ্য থেকে পর্যালোচনা ও আলোচনা করে ২০২৪-২৫ সেশনের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন। সিনিয়র কন্ট্রাকটর মাহমুদ হোসেন তোফাকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক এবং অলি চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করেন। সাধারণ ঠিকাদারবৃন্দের সামনে উক্ত কমিটির প্রকাশ করিলে সকল ঠিকাদারবৃন্দ একমত প্রকাশ করে নবগঠিত কমটিকে অভিনন্দন জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহবান জনান। সভা শেষে নবগঠিত কমিটিকে নিয়ে উপেেদষ্ঠাবৃন্দ এলজিইডি নির্বাহী প্রকৌশলী একেএম ফারুক হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নির্বাহী প্রকৌশলী নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন উন্নয়নের সহযোগী হিসেবে বিগত কমিটির মতো নতুন কমিটি কাজ করে যাবে। দেশের উন্নয়নে ঠিকাদারবৃন্দের ভূমিকা রয়েছে। যেকোন প্রয়োজনে এসোসিশনকে সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন