admin
প্রকাশিত: 11:03 AM, November 22, 2022

নিখোঁজ মোঃ আবুল হক
বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামের মোঃ আব্দুল হক (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি ঘোলসা গ্রামের মৃত সমছ উদ্দিনের পুত্র। গত ২দিন থেকে তার কোন সন্ধান পাচ্ছে না পরিবার। পরিবারের দাবী জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তাকে গুম করা হয়েছে। গত ২০ নভেম্বর রবিবার বিকালে স্থানীয় শাহবাজপুর বাজারের যাওয়ার জন্য বের হয়ে আর বাড়ি ফিরে আসেন নাই তিনি।
জানা যায়, চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা আলা উদ্দিনের সাথে বাড়ির জমিজমা নিয়ে মোঃ আব্দুল হকের বিরোধ ছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা আলা উদ্দিন স্থানীয় ভাবে ভূমিখেঁকো হিসেবে পরিচিত। তার খপ্পড় থেকে আপনপর কেউ বাদ যায় না। গত দুই বছর পূর্বে এমনই এক ঘটনার শিকার হন চাচাতো ভাই মোঃ আব্দুল হক। আলা উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক মোঃ আব্দুল হকের বসত বাড়ির জমি দখল করে নেয়। এই সময় মোঃ আব্দুল হক ও তার পুত্র আশরাফুল হক আল আমিন বাধা দিতে গেলে আলা উদ্দিন ও তার সন্ত্রাসীরা তাদেরকে শারিরীক ভাবে মারধর করেন। পরে মোঃ আব্দুল হককে স্বপরিবারে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বসতভিটা হারিয়ে মোঃ আব্দুল হক পরিবারের সদস্যদের নিয়ে একই গ্রামে অবিস্থত তার শশুবাড়িতে আশ্রয় নেন। আলা উদ্দিন ঘরবাড়ি ও জমি দখল করে নিলেও জমির মালিকানা রয়ে যায় মোঃ আব্দুল হকের নামে। তাই জমির মালিকানা নিতে মোঃ আব্দুল হককে ঐ জমি রেজেষ্ট্রি করে দিতে চাপ দেন আলা উদ্দিন। কিন্তু মোঃ আব্দুল হক কিছুতেই জমি রেজিষ্ট্রারি করে দিতে রাজি নয়। ফলে আলা উদ্দিন ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে হুমকী ধামকী ও নানাভাবে নির্যাতন করেন মোঃ আব্দুল হক ও তার পরিবারের সদস্যদের।
এই অবস্থায় ২০ নভেম্বর বিকালে শাহবাজপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়ে আর ফিরে আসেন নাই মোঃ আব্দুল হক। রাত গভীর হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করেন। কিন্তু তখন তার মোবাইল ফোন তখন বন্ধ পাওয়া যায়। ফলে পরিবারের সদস্যরা স্বজনদের সাথে যোগাযোগ করেন। তারা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার আর কোন সন্ধান পান নাই। পরদিন এই ঘটনার জন্য বড়লেখা থানায় পবিারের পক্ষ থেকে জিডি এন্টি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করে নাই। বিষয়টি তদন্ত করে দেখবে বলে পুলিশ তাদেরকে জানায়।
এই বিষয়ে নিখোঁজ মোঃ আব্দুল হকের পুত্র আশরাফুল হক আল আমিন বলেন, চাচা আলা উদ্দিন আমাদের মালিকানাধীন জমি দখল করে নিয়ে অন্যায় ভাবে ভোগ করছেন। এই জমি আমার বাবা তাকে রেজিষ্ট্রি করে না দেওয়ায় তিনি পরিকল্পিত ভাবে আমার বাবাকে গুম করেছেন। আমার বাবার জীবন নিয়ে আমরা শংকিত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক