admin
প্রকাশিত: 11:19 PM, September 25, 2024
সুনামগঞ্জের জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান, সাবেক প্রধান শিক্ষক আব্দুন নূরের পঁয়ত্রিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গ্রামের বাড়ি ও সিলেটে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব মরহুমের কনিষ্ঠ পুত্র, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের জালালাবাদ আবাসিক এলাকার বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: সাজিদুর রহমান। এসময় পরিবারের মরহুম সদস্যদের জন্যও দোয়া করা হয়।
মাহফিলে অন্যানের মধ্যে অংশ নেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সভাপতি ইকরামুল কবির, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি ও ইত্তেফাক-এর সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, সদস্য ক্বারী মো: ঈসা তালুকদার, শাহদিন আহমদ সামি, শেহজাদ রশীদ চৌধুরীসহ আত্বীয় স্বজন। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ উসমান গণি।
এদিকে, বুধবারে বাদ আসর গ্রামের বাড়ি উজানীগাঁও জামে মসজিদে আয়োজি এক মিলাদ- দোয়া মাহফিলে পাড়া প্রতিবেশি ও মুসল্লীরা অংশ নেন। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা রশিদ আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে