admin
প্রকাশিত: 10:13 PM, September 29, 2024
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন,শহীদ জিয়ার আদর্শ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্যে কাজ করতে হবে। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও এভাবেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে থাকতে হবে। রাজনীতির পাশাপাশি পড়ালেখাও মনোযোগ দিতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। আজ সেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে দলীয় নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।
তিনি রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স হলরুমে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমেদ, সাধারণ সম্পাদক হাজী মো. দিনার আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোাতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
এতে আরও উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি:-নাজমুল হাসান নিপু, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা মো. সাহিব আহমেদ, রাবেল আহমদ, জুম্মান আহমেদ, সিফাতুল ইসলাম সিফাত, আল-সাদ নূর, ফয়জুর রহমান সিফাত, অমিত বণিক, প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়