admin

প্রকাশিত: 10:48 PM, September 29, 2024

দেশের মানুষের জীবনযাত্রার ধরণ হৃদরোগের অন্যতম ঝুকিপূর্ণ কারণ, তাই সচেতনতা প্রয়োজন: আবু আহমদ ছিদ্দীকী

দেশের মানুষের জীবনযাত্রার ধরণ হৃদরোগের অন্যতম ঝুকিপূর্ণ কারণ, তাই সচেতনতা প্রয়োজন: আবু আহমদ ছিদ্দীকী

হৃদরোগের লক্ষনসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবার জেনে রাখা উচিত। দেশের মানুষের জীবনযাত্রার ধরণ হৃদরোগের অন্যতম ঝুকিপূর্ণ কারণ। তাই এই ব্যাপারে প্রত্যেকেরই সচেতনতার প্রয়োজন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত আলোচনা সভা ও গণমূখী সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এ কথা বলেন। তিনি আরো বলেন হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে, দেশে বর্তমানে উন্নত মানের চিকিৎসা হয়। আবু আহমদ সিদ্দিকী বলেন হৃদরোগ থেকে মুক্ত থাকতে হৃদবান্ধব খাদ্যাভাস গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নেই। একই সঙ্গে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন। কেবল ওষুধ নয় খাদ্যাভাসই পারে হৃদরোগ থেকে মুক্ত রাখতে। তিনি আরো বলেন চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি জনসাধারণকে রোগ সম্মন্ধে ধারনা দিতে হবে। বিশেষ করে হৃদরোগ যাতে না হয় সেই কারণগুলো তুলে ধরতে হবে। আবু আহমদ সিদ্দিকী, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডশন হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প ঘুড়ে দেখেন এবং তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি এই হাসপাতালের হৃদরোগ চিকিৎসার ভূয়সী প্রসংশা করেন।

ঐ দিন র‌্যালী পরবর্তী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর হর-সভাপতি প্রফেসর ডা. এম এ আহবাব এর সভাপতিত্বে পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং হাফেজ আব্দুল বাছির কর্তৃক কোরআন তেলাওয়াতের পর বিশ্ব হার্ট দিবসের গুরুত্ব সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর। তিনি তার বক্তব্যে বলেন হৃদরোগ বিশ্বের এক নম্বর ঘাতক। হৃদরোগের ভয়াবহ পরিনতি যেমন হার্ট এ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেইলিউরে বিশ্বব্যাপী প্রতি বৎসর ২ কোটি ৫ লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন। তিনি বলেন এই মৃত্যুর বেশির ভাগই নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে ঘটে।

গণমূখী সেমিনারে জন্মগত হৃদরোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন, উচ্চ রক্তচাপ ও করোনারী হৃদরোগ সম্মন্ধে বলেন সিনিয়র কনসালটেন্ট ডা. কৌশিক মজুমদার, বিশ্ব হার্ট দিবস’২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. এম এ আহবাব বলেন, একটা সময় হৃদরোগকে সাধারণত বয়স্ক মানুষের রোগ বলেই মনে করা হতো। কিন্তু আজকাল প্রায় সব বয়সী মানুষই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাই হৃদরোগের লক্ষণসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবারই জেনে রাখা উচিত। তিনি আরও বলেন গবেষণায় দেখা যায়, পারিবারিক ইতিহাস ও জেনেটিক বৈশিষ্ট্যই হৃদরোগের ক্ষেত্রে প্রধান ও নিয়ন্ত্রণের অযোগ্য কারণ হিসেবে বিবেচিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, নিয়ন্ত্রণযোগ্য কারণেই মানুষ আজকাল হৃদরোগে আক্রান্ত হন বেশি।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা.সুধাংশু রঞ্জন দে, যুগ্ম কোষাধ্যক্ষ প্রকৌশলী শোয়েব আহমদ মতিন, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য ডা. শামীম আহমদ, হাসপাতালের পরিচালক কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান ও উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রবিবার বিস্তারিত কর্মসূচি পালন করে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সুবিধাবঞ্চিত হৃদরোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করেন সান ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিঃ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে