admin

প্রকাশিত: 8:12 PM, September 30, 2024

মোমিনখলায় জাল দলিলে কোটি টাকা মূল্যের জমি দখলচেষ্টার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মোমিনখলায় জাল দলিলে কোটি টাকা মূল্যের জমি দখলচেষ্টার অভিযোগ

2

সিলেট নগরের মোমিনখলায় জাল দলিল তৈরি করে প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা করছেন ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যপ্রবাসী সেলিম আহমদ সিদ্দিক। এই নিয়ে আদালতে মামলা চললেও ৫ আগস্টের পর জমি ফের দখলে নিতে ভয়ভীতি প্রদর্শন করছেন তিনি।

সোমবার (৩০) সেপ্টেম্বর সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে এস এম মোর্শেদ আহমদ টিপু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের নবগঠিত ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের বাসিন্দা মরহুম আমিন আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ ছিদ্দিক জাল দলিল তৈরি করে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করতে অপতৎপরতা চালিয়ে আসছেন। তাদের জাল দলিল বাতিল এবং জায়গার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে মামলাটি বিচারাধীন।’

4

তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তারা জায়গা দখলে নিতে আরও বেপরোয়া হয়ে ওঠেন। আদালতে মামলাটি বিচারাধীন থাকা স্বত্ত্বেও তিনি জায়গার ওপর বারবার সাইনবোর্ড লাগানো চেষ্টা এবং আমাদেরকে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। আদালত তাদেরকে নোটিস দিলেও এখন পর্যন্ত তারা জবাব দেননি।’

8

জমির জাল দলিল করে জায়গা দখলচেষ্টার বর্ণনা দিয়ে এস এম মোর্শেদ আহমদ টিপু বলেন, ‘সিলেট সদর উপজেলার মোমিনখলা মৌজার এস এ  ৫৯৭, ৫৯৮ ও ৫৯৯ দাগের মোট ৫০ শতক ভূমির মালিক আমরা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এই দাগের ২০ শতক আমার পিতার ক্রয়কৃত, ১৯ শতক পিতার বিনিময় দলিলের এবং ১১ শতক ভূমি আমার আম্মা ও চাচীর কাবিননামায় রেজিষ্ট্রি করে দেওয়া। বর্তমানে এই ভূমিতে আমরা মাছ চাষ করে আসছি।’

তিনি অভিযোগ করেন, গত ফেব্রুয়ারি থেকে সেলিম আহমদ ছিদ্দিক খরিদা সম্পত্তি উল্লেখ করে একটি জাল হেবা দলিল তৈরি করে জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন। কিন্তু এই জাল দলিলে এসএ দাগ নম্বর উল্লেখ নেই। এমনকি বিএস দাগের এখনো গেজেট হয়নি এবং তারা এই জায়গার খাজনা কখনও পরিশোধ করেননি। এছাড়া তাদের নামে কোন নামজারি নেই। নামজারি ও খাজনা পরিশোধ ও এসএ দাগ ছাড়া কিভাবে দলিল রেজিস্ট্রি হয় তা আমার বোধগম্য নয়।

2

মোর্শেদ টিপু বলেন, ‘সম্পূর্ণ ভুয়া হেবা দলিল তৈরি করে তারা আমাদের সম্পত্তি দখল করতে চাইছেন। তাদের এমন অপতৎপরতা আঁচ করতে পেরে আমি এবং আমার ভাই-বোনেরা বাদী হয়ে গত ২৮ মে সিলেটের যুগ্ম জেলা জজ ২য় আদালতে জাল দলিল বাতিল ও স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছি। আদালত মালাটি গ্রহণ করে গত ২৫ জুলাই বিবাদীদেরকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেন। এর দুই মাস পেরিয়ে গেলেও তারা এখনো আদালতে কোন জবাব দেয়নি।’

8

নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে টিপু বলেন, ‘আদালতে বিচারাধীন মামলা থাকা স্বত্বেও জাল দলিল সৃষ্টিকারীদের অপতৎপরতা ও হুমকি-ধমকির কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। তিনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকিও দিচ্ছেন।’ এ অবস্থায় সেলিম আহমদ ছিদ্দিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এস এম মোর্শেদ আহমদ টিপু।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

1
2