editor

প্রকাশিত: 6:26 PM, October 2, 2024

ছাত্র-জনতার বিজয় অপশাসনের বিরুদ্ধে সুশাসনের বিজয় : ইমদাদ চৌধুরী

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান

ছাত্র-জনতার বিজয় অপশাসনের বিরুদ্ধে সুশাসনের বিজয় : ইমদাদ চৌধুরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজখবর ও নগদ অর্থ সহায়তা প্রদানের অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী নগদ অর্থ সহায়তা ও চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

বুধবার জুলাই-আগস্ট মাস ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, স্বৈরাচার খুনি হাসিনার পতনে একদফা আন্দোলনকারীরা একেকজন বীর যুদ্ধা, তাদের রক্ত কখনো বৃথা যাবেনা, নিশ্চয়ই সন্ত্রাসীদের কঠিন বিচার হবে। স্বাধীনতার ৫৩ বছর পর ২০২৪ সালে আরেকটি স্বাধীনতার স্বাদ পেল জাতি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম ও শত শত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হলো এবারের স্বাধীনতা। কর্তৃত্ববাদী শেখ হাসিনার পদত্যাগ মধ্যদিয়ে অর্জিত হলো কাঙ্খিত ঐতিহাসিক বিজয়। এ বিজয় ছাত্র-জনতার বিজয়, এ বিজয় তারুণ্যের বিজয়, জালেম শাসকের বিরুদ্ধে মাজলুম মানবতার বিজয়, অপশাসনের বিরুদ্ধে সুশাসনের বিজয়। নির্যাতন-নিপীড়নকারী শাসকের বিরুদ্ধে নির্যাতিত-নিপীড়িত মানবতার বিজয়। এই বিজয় অর্জন করতে বিগত ১৭ বছরের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।

সিলেট মহানগর বিএনপির ৩৯ নং ওয়ার্ডের আহবায়ক আলী আহমদের সভাপতিত্বে ও যুবদল নেতা আলিবুর রহমানের পরিচালনায় নগদ অর্থ প্রদান কালে প্রধান বক্তার বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফজল আহমদ রানা, মহসিন তালুকদার, জসিম উদ্দিন, এমরান খান সাদেক, এনাম হোসেন মেম্বার। অনুষ্ঠানে আন্দোলনে গুলিবিদ্ধ মিজানুর রহমান, হোসেন আহমদ ও আহসান আহমদকে নগদ অর্থ প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে