admin

প্রকাশিত: 8:41 PM, October 5, 2024

চিকিৎসাসেবা যাতে বাণিজ্যিক পর্যায়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাশেদা কে চৌধুরী

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর মতবিনিময় সভা

চিকিৎসাসেবা যাতে বাণিজ্যিক পর্যায়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাশেদা কে চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের নাজিরের গাঁও এলাকায় কিডনি হাসপাতাল সিলেট-এর নির্মিতব্য ভবনে আগামী বছরের শুরুতেই চিকিৎসা সেবা প্রদান সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন। আজ শনিবার নির্মিতব্য ক্যাম্পাসে অয়োজিত মতবিনিময়কালে এ তথ্য জানা যায়।

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর উদ্যোগে ‘অসহায় মানুষের উন্নত সেবা প্রদান এবং সেবাদানকারি সেবকের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, আমাদের  চিকিৎসাসেবা যাতে বাণিজ্যিক পর্যায়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে মানুষের সেবা করা মানে সষ্ট্রার সৃষ্ট শ্রেষ্ঠ জীবের সেবা করা। বিশেষ করে কিডনী ফাউন্ডশন হাসপাতাল যারা তৈরি করেছেন, তারা এটা মানুষের সেবার জন্যেই তৈরি করেছেন। আমরা মানুষের সেবা করবো, কিডনি ফাউন্ডশন হাসপাতাল থেকে একজন কৃষকও যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

আজ শনিবার (৫.১০.২৪) অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি কর্ণেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.)।

রাশেদা কে. চৌধুরী রোগীদের সাথে ভালো আচরণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, রোগীদের সাথে ভালো আচরণ করতে হবে। লক্ষ্য করবেন তাদের সাথে একটু সুন্দরভাবে কথা বললেই দেখা যাবে রোগী অনেকটা সুস্থ্য হয়ে যায়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ডাইরেক্টর ডা কাজি মুশফিক আহমদ, ম্যানেজিং ডাইরেক্টর ডা. নাজমুস সাকিব, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, সদস্য ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সদস্য ডা নাজরা চৌধুরী, ফাউন্ডেশনের ইউকে চ্যাপ্ট্যারের সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার জাফর সাদেক।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ফরিদা নাসরীন, নাফিস জুবায়ের চৌধুরী, ডা. আরিফ রেজা, ডা. শিমু, ফাইন্যান্স এন্ড এডিশনাল ডাইরেক্টর মায়াজ রেজা চৌধুরী, এডমিন হেড মুহিবুর রহমান রাসেল, এসিসট্যান্ট এডমিন অফিসর সুমন বিন বাছিত, একাউন্ট ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য বর্তমানে নগরীর শাহজালাল উপশহরে ২৬ বেডের কিডনি ফাউন্ডশন হাসপাতাল পরিচালিত হচ্ছে। নাজিরের গাঁওয়ে নতুন ভবনে হাসপাতালের কার্যক্রম শুরু হলে প্রায় দেড়শ বেডে রোগীকে সেবা দেয়া সম্ভব হবে। ১৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ৮তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়