editor
প্রকাশিত: 5:00 PM, April 29, 2022

ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে ফ্যাড-ক্যাব সিলেট জোনের খাদ্য সামগ্রী বিতরণ
ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলাপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে নগরীর কাজী ইলিয়াছ এলাকায় অনুষ্ঠিত হয়।
ফ্যাড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফ্যাড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী, সদস্য পলাশ চক্রবর্তী, মঞ্জুরুল ইসলাম, সৈয়দ কামরুজ্জামান, আশরাফ হোসাইন পাটুয়ারী, সাইদ আহমদ প্রমুখ। এছাড়াও ফ্যাড-ক্যাব এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩ শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, চিনি, সেমাই ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণে দরিদ্র, বঞ্চিত মানুষের সেবা ও জীবন মান উন্নয়নে ফ্যাড-ক্যাব সিলেট জোন কাজ করে যাচ্ছে। গরিব অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে মুখে হাসি ফুটাতে কার্যক্রম পরিচালনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা দেশ জাতি ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থা থেকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন