admin
প্রকাশিত: 8:25 PM, October 12, 2024
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে বিশ্বাস করেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমরা বিএনপির নেতাকর্মীরা শারদীয় উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছি। ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিদেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে সকলর দৃষ্টি রাখতে হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে আমরা সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। বিএনপি সব ধর্মের মানুষের ওপর সমান শ্রদ্ধা প্রদর্শন করে। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে তাদের উৎসব পালন করতে পেরেছে। আমাদের সকল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ে তুলতে হবে।
তিনি শনিবার দিনভর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ছাতকে পুজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ও যুগ্ম আহ্বায়ক কবিরুল হাসান আঙ্গুর প্রমূখ।
দোয়ারাবাজারে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আবুহেনা আজিজ সাবেক চেয়ারম্যান, সদস্য শামছুল ইসলাম, এইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল হক, তাইবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সদর ইউনিয়ন বিএনপি নেতা মামুন মিয়া মেম্বার প্রমূখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়