admin
প্রকাশিত: 11:36 AM, August 11, 2023

নিহত সাব্বির আহমদ (ফাইল ছবি), প্রধান আসামী বুরহান উদ্দিন (ডানে)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এতে উভয় পক্ষে ৭জন আহত ও ১ জন নিহত হয়েছেন। নিহত সাব্বির আহমদ (৩৫) উপজেলার সুপাতলা গ্রামের মজির উদ্দিনের পুত্র, সে বিয়ানীবাজার আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। ১০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১টায় পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, দেশব্যাপী বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস এবং নৈরাজ্য মূলক কর্মকান্ডের প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঘটনার দিন দুপুর থেকে পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সভা চলছিল। বেলা ১টার দিকে বিয়ানীবাজার বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল আওয়ামী লীগের প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, দা, হকিস্টিক দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পোষ্ট অফিস মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে ও পথচারীরা দিকবেদিক ছুটাছুটি করে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় পক্ষে প্রায় ৮জন আহত হন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত আওয়ামী লীগ কর্মী সাব্বির আহমদ কে রক্তাক্ত মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের ১৩ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ০৭, তারিখ ১০/০৮/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কালাইউরা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র বুরহান উদ্দিন (৩২), খাসাড়ীপাড়া গ্রামের আব্দুর রহিম এর পুত্র মিছবাহ উদ্দিন (৩০), নিদনপুর গ্রামের মোঃ রহমত আলীর পুত্র মোঃ আজিম উদ্দিন (৩৪) ও মোঃ আবু বক্কর (৩৩), ফতেহপুর বড়বাড়ির আজিজুর রহমান এর পুত্র জাহাঙ্গীর আলম (২৮), নালবহর গ্রামের সফিক উদ্দিন এর পুত্র ফখরুল ইসলাম (৪৭), ফতেহপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র দেলওয়ার হোসেন (৩৭), কসবা গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), ঘুঙ্গাদিয়া গ্রামের মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), দাসগ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), নিদনপুর গ্রামের মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০), কাকরদিয়া গ্রামের ইমরান হোসেন ছফর এর পুত্র সজিবুর রহমান (২১) ও বড়দেশ গ্রামের কতুব আলীর পুত্র আব্দুল খালিক (৪২)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়