admin

প্রকাশিত: 7:26 PM, October 30, 2024

উন্নত জাতি গঠনে শিক্ষকরাই হচ্ছেন আসল কারিগর : কয়েস লোদী

উন্নত জাতি গঠনে শিক্ষকরাই হচ্ছেন আসল কারিগর : কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও দৈনিক শুভ প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। মা-বাবার পর একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলেন শিক্ষকরা। পরিবারের চেয়ে প্রাথমিক শিক্ষার্থীরা স্কুলে বেশি সময় ব্যয় করে।

সব চেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটে স্কুলে, সেই সময় শিক্ষকরা যে শিক্ষা দেন প্রতিটি শিক্ষিার্থীর জন্য গুরুত্বপূর্ণ। যে জাতি যত শিক্ষিত সে জাতি বেশি উন্নত। উন্নত জাতি গঠনে শিক্ষকরাই হচ্ছেন আসল কারিগর। শিক্ষকদের যথাযত মর্যাদা, সম্মান দিতে হবে।

তিনি বুধবার আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহবুব আরা পল্লবী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন। সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সায়মা সুলতানা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ পাল দীপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আউয়াল, আম্বরখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল করিম শেখ, সাবেহ সহ-সভাপতি আব্দুল করিম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহবুব আরা পল্লবী। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সামিয়া খাতুন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহনাজ তাকলিমা সাকী। মানপত্র পাঠ করেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী উরশিয়া উর্মি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আম্বরখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাহমিদা মুনহাজ, খালেদা বেগম, দিলারা বেগম, মাহরীজ হাসান, সালমা আক্তার মিতা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শ্রেণীর শিক্ষার্থী তাহমিদুল হক আরিয়ান, গীতা পাঠ করেন ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী গোপী পলি। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে