editor

প্রকাশিত: 5:43 PM, November 7, 2024

১৬ বছর ধরে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি : ডা: ডোনার

১৬ বছর ধরে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি : ডা: ডোনার

1

দুই মাসের আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। গত ১৬ বছর ধরে আন্দোলন করে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। যার ফল পাওয়া গেছে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও জুলাই-২৪ বিপ্লবে চিকিৎসা সেবায় অবদানের জন্য চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা গেইট এলাকার একটি অভিজাত রেস্তরার হল রুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সিলেট জেলা কর্তৃক এক আলোচনা সভা ও জুলাই-২৪ বিপ্লবে চিকিৎসা সেবায় অবদানের জন্য চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: নাজমুল ইসলাম।

এসময় ডা: ফরহাদ হালিম ডোনার বলেন, অনেকে বলে ৫ আগস্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, আমি বলি ৭ই নভেম্বর হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। ৭ই নভেম্বর না হলে এই দেশটা থাকত কি না তাই প্রশ্ন ছিল। অতএব আমার দৃষ্টিতে দ্বিতীয় স্বাধীনতা ৭ই নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এসেছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তবে তিনি মাত্র সাড়ে তিন বছর ছিলেন। মাত্র সাড়ে তিন বছরে স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষাখাত প্রতিটি খাতেই উনার অবদান রয়েছে।

তিনি আরও বলেন,বাংলাদেশের গার্মেন্টস সেক্টর শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। যা বাংলাদেশের চালিকা শক্তির বড় একটি অংশ হিসেবে চলমান আছে। তিনি খাদ্যে সয়ংসম্পন্ন দেশ গড়ে তুলেছিলেন। আধুনিক রাষ্ট্রের কথা চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। আর এই চিন্তাই উনার জন্য কাল হয়েছিলো। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, তখন তারা ফাঁদে পা দেয়নি। কিন্তু আমাদের সৈনিকরা ২৫ ফেব্রুয়ারি দোসরদের ফাঁদে পা দিয়ে ফেলেন। যার ফলে ঘটে পিলখানা হত্যাকাণ্ড ঘটনা।

2

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহ সভাপতি ডা: সেলিম, সহ সভাপতি ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী,সহ সভাপতি ডা: শামীমুর রহমান,কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম শাকিল,সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মেহেদী হাসান।

2

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড: এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির , আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী,

6

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ড্যাবের সহ সাধারণ সম্পাদক ডা: আবু সাকিব মো: আব্দুল্লাহ চৌধুরী এবং জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা: আহমেদ নাফী।

6

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

1
6