editor
প্রকাশিত: 6:16 PM, November 11, 2024
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নো. শামীম আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাকে আকড়ে রাখার জন্য ম্যাসাকার চালিয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের খুন করেছে। ভোটাধিকার প্রয়োগ করার সময় বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মূখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে্ সেখানে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গুম ও খুনের রানী গণখুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল গুম ও খুনের বিচার করা হবে ইনশাআল্লাহ।
সোমবার বিকেলে বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা বাজারে পূর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ আলী চুনু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদল কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল বারীর সভাপতিত্বে, হুমাইয়ুন কবির, সেলিম রেজা ও মিজান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম জিতু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আফাজ উদ্দিন, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমাম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মাহমদ আলী, জেলা বিএনপি নেতা আব্দুল হাসিব ও মো. সাবুল মিয়া।
তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে বসে অডিও বার্তা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। আওয়ামীলীগ একেক সময় একেক চরিত্রের উপর ভর করে আবির্ভূত হচ্ছে। তারা এখন ট্রাম্পের ছবির উপর ভর করেছে। কোন ষড়যন্ত্রই করেই দেশে ফ্যাসিবাদের পূনর্বাসন হবে না। আওয়ামীলীগ ও তার দোসরদের এদেশে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
সংবর্ধিত অতিথির বক্তব্যে পূর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ আলী চুনু বলেন, পূর্ব পৈলনপুর ইউনিয়ের মানুষ আমাকে যে সম্মান দিয়েছেন, সেই ঋণ কোনদিনও শোধ হবার নয়। আমি এই ইউনিয়নের মানুষের সুখে দুঃখে অতিতের মতো আাগামীদিনেও পাশে থাকব ইনশাআল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পূর্ব পৈলনলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. চেরাগ আলী, জিল্লুর রহমান জিলু, শামীম আহমদ, ইরান আহমদ, আশিকুর রহমান, জাবেদ রানা, নুরুল হক প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে