editor

প্রকাশিত: 8:13 PM, May 2, 2022

হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাহায্যের আহবান  : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাহায্যের আহবান  : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাহায্যের আহবান  : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, নগরীর লালদীঘিরপাড়স্থ হকার্স মার্কেটে ২রা মে রাত ৩টা ১৮ মিনিটে যে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং যে সকল দোকান মালিকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জন্য সাহায্যের হাত প্রসারিত করা প্রয়োজন। তিনি বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন মহোদয় সরকারের দুর্যোগ ব্যবস্থনা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন।  তাছাড়া তিনি জেলা প্রশাসক জনাব মোঃ মজিবুর রহমানকেও এ বিষয়ে কাজ করতে বলেছেন। অধ্যাপক জাকির বলেন, এ বিষয়ে বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা একান্ত প্রয়োজন এবং নিশ্চয়  এসব বিষয়ে সিসিক’র দায় বদ্ধতা রয়েছে। তিনি সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করেছেন। ব্যবসায়ীদের আর্থিকভাবে সহযোগিতার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যাতে করে ব্যবসায়ীরা তাদের ক্ষতি কিছুটা হলেও সামলে নিতে পারেন।
সোমবার (২রা মে) বিকাল ৪.০০ ঘটিকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান তিনি আবারও পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এর আগে  সোমবার ভোর রাতে হকার্স মার্কেটের একজন ব্যবসায়ীর ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তিনিই প্রথম ঘটনাস্থলে ছুঁটে যান এবং ফায়ারসার্ভিস সহ পুলিশ বিভাগের সাথে যোগাযোগ করেন।
তিনি বলেন, হকার্স মার্কেট নগরীর একটি গুরুত্বপূর্ণ ব্যবসার জায়গা এবং এটি নগর ভবনের কাছাকাছি অবস্থিত। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারে সেটি অবলোকন করা সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে পড়ে। সুষ্ঠু পরিকল্পনার অভাব থাকলে এ ধরনের ঘটনা বারবারই ঘটবে। ইতিমধ্যে লক্ষ্য করা গেছে, নগরীতে পরিকল্পিত উন্নয়নের চেয়ে অপরিকল্পিত উন্নয়নই বেশি হচ্ছে। যার কুফল এই অগ্নিকাণ্ডের ঘটনা একটি হতে পারে। তিনি বলেন আমরা দেখেছি, অপরিকল্পিত ব্যবস্থাপনার জন্য ড্রেনে পড়ে কবি বাসিত মারা গেছেন। এরকম প্রায় সময়ই দেখি অনেকেই দুর্ঘটনার শিকার হন। যা জনমনে অস্বস্তি তৈরি করছে। সৎ চিন্তা ও সুষ্ঠু পরিকল্পনা না থাকলে প্রকৃত উন্নয়ন কখনো সম্ভব নয়। একটি সঠিক পরিকল্পনা জনগণকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে।তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান  পাশাপাশি তিনি জীবনের ঝুঁকি নিয়ে ফায়ারসার্ভিসের যে সব কর্মকর্তা ও সদস্যরা অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করতে সার্বক্ষণিক কাজ করেছেন তাদের সহ পুলিশ, র‍্যাব, মহানগরের সাহসী কয়েকশত জনগণ , অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সর্বোপরি মহান আল্লাহ্‌তা’লা সহায়ক ছিলেন বিধায় আরো বেশি ক্ষয়ক্ষতি থেকে তা রক্ষা হয়। তাই তিনি শুকরিয়া প্রকাশ করেন।তিনি আশা ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সকল বিভাগ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য সাহায্যের হাত প্রসারিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র,কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীব দেব, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজ, ফাহিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন