editor

প্রকাশিত: 11:40 AM, November 21, 2022

পৌরশহর থেকে বাড়ি ফিরার পথে ছাত্রদল সদস্যের উপর সন্ত্রাসী হামলা

পৌরশহর থেকে বাড়ি ফিরার পথে ছাত্রদল সদস্যের উপর সন্ত্রাসী হামলা

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ ছাইদ হোসেন

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে দলীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় পৌরসভা ছাত্রদলের সদস্য মোঃ ছাইদ হোসেন। ২০ নভেম্বর রবিবার রাত ৯টার দিকে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখে এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক ও পারিবারিক বিরুধের জের ধরে স্থানীয় পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারী মাহবুব আহমদ রাহী এর নেতৃত্বে ছাত্রলীগের একদল লোক এই হামলা চালিয়েছে। এ সময় ভিকটিমের চিৎকার শুনে পথচারী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজারের আয়শা হক হাসপাতালে নিয়ে যায়।

হামলার শিকার মোঃ ছাইদ হোসেন বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের আব্দুল কাদিরের পুত্র, সে জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার পৌরসভা শাখার সদস্য।

জানা যায়, ঘটনার দিন ২০ নভেম্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী। তারেক রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার পৌরসভা শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে যোগদান শেষে মোটরবাইক যোগে বাড়ি ফিরছিলেন মোঃ ছাইদ হোসেন। রাত ৯টার দিকে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখে যাওয়ার পর বিয়ানীবাজার পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারী মাহবুব আহমদ রাহী নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তার পথরোধ করে। সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে মোটরবাইক থেকে টেনে নামায়। এসময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র লাঠি, হকিস্টিক ও লোহার রড দিয়ে মোঃ ছাইদ হোসেনের উপর উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদড়ক মারধর করে, তার নাক দিয়ে রক্তপাত হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়। এসময় প্রাণ বাঁচাতে সে চিৎকার করলে পথচারী কয়েকজন লোক দৌড়ে এগিয়ে আসেন। লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীর তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজারের আয়শা হক হাসপাতালে নিয়ে যায়। ঐ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রযেছেন।

উল্লেখ্য, হামলাকারী পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারী মাহবুব আহমদ রাহী সম্পর্কে মোঃ ছাইদ হোসেনের চাচাতো ভাই হয়। পৈত্রিক জমি নিয়ে নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পাশাপাশি তারা দুজন প্রতিপক্ষ দুটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার ফলে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল। তাই রাজনৈতিক ও পারিবারিক পূর্ব বিরুধের জের ধরেই এই ঘটনায় ঘটেছে বলে প্রতীয়মান।

হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম মোঃ ছাইদ হোসেন এই প্রতিবেদককে বলেন, আমার চাচাতো ভাই ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ রাহী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হামলা করেছে। পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছিল। মহান আল্লাহর কৃপায় পথচারী লোকজন দ্রæত এগিয়ে আসায় আমি প্রাণে রক্ষা পেয়েছি। পারিবারিক ও রাজনৈতিক বিরুধের জের ধরেই এই হামলা করা হয়েছে। আমাকে হত্যা করে আমাদের বিরোধপূর্ণ পৈত্রিক ভূমিটি তারা দখল করে নিতে চায়। এই অবস্থায় আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আতংকিত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক