admin

প্রকাশিত: 7:57 PM, December 10, 2024

আলিয়া মাদ্রাসা মাঠে শুক্রবারের কর্মী সম্মেলন সফলের আহ্বান

সাংবাদিকদের সাথে সিলেট জেলা জামায়াতের মতবিনিময়

আলিয়া মাদ্রাসা মাঠে শুক্রবারের কর্মী সম্মেলন সফলের আহ্বান
প্রায় দেড় যুগ পর ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলন করতে যাচ্ছে সিলেট জেলা জামায়াত। আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। কর্মী সম্মেলন ঘিরে জামায়াতের সর্বস্তরের জনশক্তির মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলন সফলে উপজেলা পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে দাওয়াতী কার্যক্রম।
এদিকে শুক্রবারের (১৩ ডিসেম্বর) কর্মী সম্মেলনকে সামনে রেখে সিলেটের সাংবাদিকদের সাথে মতবনিমিয় করেছে সিলেট জেলা জামায়াত। মঙ্গলবার বেলা ১২টায় সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ জেলা জামায়াত কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মী সম্মেলনকে সামনে রেখে সাংবাদিকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সম্মেলন সফলে সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এর সম্পুর্ণ কৃতিত্ব ছাত্র-জনতার। যাদের জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহত সকলের সুস্থতা কামনা করছি। তাদের এই আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা সমাবেশ করতে পারছে। জামায়াতও সেই স্বাধীনতা ভোগ করছে। দীর্ঘ দেড়যুগ পর আমরা আলিয়া মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। সম্মেলন সফলে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবির। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। হাজার নেতাকর্মীকে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন করা হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র সফল হয়নি। প্রতিবেশী দেশ নানাভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু এর বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করবে দৃঢ় প্রতিজ্ঞ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল কুদ্দুস, হাফিজ নাজিম উদ্দিন ও আব্দুল কাইয়ুম প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর