admin

প্রকাশিত: 8:01 PM, December 10, 2024

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর ১৩নং ওয়ার্ড জামায়াতের সুধী সমাবেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসীবাদ ও স্বৈরাচারমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। পতিত ফ্যাসিস্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক ফ্ল্যাটফরমে দাঁড়িয়েছেন। দেশপ্রেমিক জনতার এই ঐক্য ধরে রাখার জন্য সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। অন্যথায় ফ্যাসীবাদী অপশক্তি অবারও মাথাচাঁড়া দিয়ে উঠতে পারে।

তিনি বলেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। একদল সৎ আদর্শবান সুনাগরিক গঠনের মাধ্যমে আমরা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালিন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি সোমবার রাতে নগরীর কাজিরবাজার এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সাধারণ সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কাজিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও ১৩নং ওয়ার্ড জামায়াত সভাপতি ডাঃ মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মোল্লারগাও ইউনিয়ন চেয়ারম্যান মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, আব্দুল কাদির, ফখর উদ্দিন, জামায়াত নেতা মাজহারুল ইসলাম, আব্দুল আলিম, ফয়েজুল ইসলাম, আব্দুল হাকিম চৌধুরী, আব্দুজ জাহের, মোশাররফ হোসেন, লুৎফুর রহমান ও ফয়সল আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে